Sunday 27 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কেন্দ্রীয় কারাগারে অসুস্থ আসামির ঢামেকে মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ ডিসেম্বর ২০২৫ ১৭:১৫

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল। ছবি: সংগৃহীত

ঢাকা: কেন্দ্রীয় কারাগারে বন্দি মেহেদী হাসান ওরফে গাউস (৩০) নামে এক আসামির মৃত্যু হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কারারক্ষীরা অচেতন অবস্থায় ওই বন্দিকে হাসপাতালে নিয়ে আসেন। পরে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

কারা সূত্রে জানা গেছে, মেহেদী হাসান বাড্ডা থানার একটি মাদক মামলায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। তিনি ফরিদপুর জেলার ভাঙ্গা থানার মরানপুর গ্রামের মো. মোস্তফা ফরাজীর ছেলে। কারাগারে তার হাজতি নম্বর ছিল ৫০৫৪৬/২৫।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর