Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পাবনা-৫ আসনে মনোনয়নপত্র তুলেছেন জামায়াতের প্রার্থী ইকবাল হোসেন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ ডিসেম্বর ২০২৫ ১৪:২৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাবনা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন বিতরণের প্রথম দিনে মনোনয়নপত্র নিয়েছেন পাবনা-৫ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী প্রিন্সিপাল ইকবাল হোসাইন। তিনি জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে পাবনা জেলা প্রশাসক কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা শাহেদ মোস্তফার কাছ থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এ সময় পাবনা-৪ আসনের দলীয় প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল, সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফফার খান, জেলা আইনজীবী সমিতির সম্পাদক অ্যাডভোকেট সুলতান মাহমুদ খান এহিয়া, পৌর জামায়াতের আমির আব্দুল লতিফ প্রমুখ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পরে গণমাধ্যমকে তিনি বলেন, ‘গত ১৭ বছরে মানুষ ভোট দিতে পারে নাই। এবার মানুষ ভোট দিতে প্রস্তুত। নির্বাচনী পরিবেশ সুষ্ঠু থাকলে এবং প্রশাসন নিরপেক্ষ থাকলে জনগণ এবার জামায়াতে ইসলামীকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর