Friday 20 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ ডিসেম্বর ২০২৫ ১২:৪৯ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৫ ১৪:২৭

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। ছবি: সংগৃহীত

ঢাকা: গুমসহ শতাধিক হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।

বুধবার (১৭ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ অভিযোগ দাখিল করেন প্রসিকিউটর শাইখ মাহদী। এ সময় প্রসিকিউটর মঈনুল করিমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে আজ শুনানি হওয়ার কথা রয়েছে।

বর্তমানে জিয়াউল আহসানের বিরুদ্ধে একাধিক মামলার তদন্ত চলছে। এর মধ্যে আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে সংঘটিত গুম ও নির্যাতনের অভিযোগ এবং শাপলা চত্বরে গণহত্যার দায়সহ কয়েকটি গুরুতর অভিযোগ রয়েছে।

বিজ্ঞাপন

এর আগে, গুমের একটি মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৮ জানুয়ারি দিন ধার্য করেন ট্রাইব্যুনাল-১। গত ১১ ডিসেম্বর এ আদেশ দেওয়া হয়।

উক্ত মামলার ১১ জন আসামির মধ্যে চারজনের নাম প্রকাশ করা হয়েছে। তারা হলেন— সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, সাবেক আইজিপি বেনজীর আহমেদ এবং অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। এদের মধ্যে গ্রেফতার হয়েছেন জিয়াউল আহসান।

এছাড়া শাপলা চত্বরে গণহত্যার ঘটনায় দায়ের করা আরেক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে আগামী ১২ জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল-১। ওই মামলাতেও আসামি করা হয়েছে জিয়াউল আহসানকে।

বিজ্ঞাপন

ঈদে এনসিপি নেতারা কে কোথায়
২০ মার্চ ২০২৬ ২০:৩৭

আরো

সম্পর্কিত খবর