Wednesday 23 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মির্জা আব্বাস-আমানসহ ৪৫ জনকে অব্যাহতি

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ ডিসেম্বর ২০২৫ ১৭:১৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর পল্টন ও শাহজাহানপুর থানায় দায়ের করা দ্রুত বিচার আইনের দুই মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের মনোনীত প্রার্থী মির্জা আব্বাস এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমানসহ মোট ৪৫ জনকে অব্যাহতির আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৭ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত এ আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী মহিউদ্দিন চৌধুরী জানান, দ্রুত বিচার আইনের পৃথক দুই মামলায় অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। এ সময় আসামিদের অব্যাহতি চেয়ে আবেদন করা হলে শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করে তাদের মামলার দায় থেকে অব্যাহতি দেন।

বিজ্ঞাপন

অব্যাহতি পাওয়া উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক ও ঢাকা-১২ আসনের বিএনপি প্রার্থী সাইফুল আলম নীরব, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম, ঢাকা-১৮ আসনের বিএনপি প্রার্থী ও মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মামুন হাসান, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সফু, কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এবং ঢাকা-৯ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি হাবিবুর রশিদ হাবিব।

মামলার নথি থেকে জানা যায়, পুলিশের কাজে বাধা দেওয়া ও ককটেল বিস্ফোরণের অভিযোগে ২০১৩ সালের মার্চ মাসে পুলিশের উপ-পরিদর্শক মেহেদী মাকসুদ বাদী হয়ে পল্টন মডেল থানায় মামলা করেন। ওই মামলায় একই বছরের ২৬ মার্চ উপ-পরিদর্শক মো. আমিনুল ইসলাম বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

এছাড়া একই ধরনের অভিযোগে ২০১৩ সালের ৩ ফেব্রুয়ারি শাহজাহানপুর থানায় আরেকটি মামলা করেন পুলিশের উপ-পরিদর্শক মো. আশরাফ আলী। পরে ২০ মার্চ মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক মো. রুহুল আমিন মুন্সি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ ২৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

তবে এই দুই মামলায় উচ্চ আদালত থেকে আগেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অব্যাহতি পেয়েছেন।

বিজ্ঞাপন

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
২৩ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৫১

আরো

সম্পর্কিত খবর