Sunday 27 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুয়াকাটায় হোটেল থেকে নারীর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ ডিসেম্বর ২০২৫ ০৯:৫৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পটুয়াখালী: কুয়াকাটার একটি আবাসিক হোটেল থেকে এক নারী পর্যটকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে কুয়াকাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হোটেল আলীশানের ১০৫ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ঘটনার সময় ফাহিমার সঙ্গী আরিফ হোসেন সেখানে উপস্থিত ছিলেন না এবং তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে।

হোটেলের রিজিস্ট্রেশনের তথ্য অনুযায়ী, ফাহিমা আক্তারের ঠিকানা পটুয়াখালী কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নে।

পুলিশ জানিয়েছে, গত ২ ডিসেম্বর আরিফ হোসেন ও ফাহিমা আক্তার ভ্রমণের উদ্দেশে হোটেল আলীশানের ১০৫ নম্বর কক্ষটি ভাড়া নেন। অনেকদিন সেখানে অবস্থান করার পরে বুধবার রাতে এই মরদেহ উদ্ধারের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে।

বিজ্ঞাপন

মহিপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. মহব্বত খান বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন সম্পন্ন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ পটুয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর