Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিইসির সঙ্গে বৈঠকে বিএনপি

‎স্টাফ করেসপন্ডেন্ট
২২ ডিসেম্বর ২০২৫ ১৫:৩৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ‎আসন্ন জাতীয় সংসদ ও গণভোটকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির একটি প্রতিনিধিদল।

সোমবার (২২ ডিসেম্বর) বিকেল ৩টার পর দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির কার্যালয়ে এ বৈঠকটি শুরু হয়।

জানা গেছে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য ইসমাইল জবিউল্লাহ ও নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ড. মোহাম্মদ জকরিয়া।

বৈঠকে আরও উপস্থিত রয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ ও নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

দাম নয়, সামর্থ্যের হিসাব করুন
৫ অক্টোবর ২০২৬ ১৮:০২

আরো

সম্পর্কিত খবর