Saturday 10 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‎বগুড়ায় ভুয়া কাবিনে ৪ মাস ধর্ষণ, গ্রেফতার ১

বিশেষ প্রতিনিধি
১ জানুয়ারি ২০২৬ ২৩:১৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়া: জেলার এক তরুণীকে ভুয়া কাবিনে বিয়ের নাটক সাজিয়ে টানা চারমাস ধর্ষণের অভিযোগে মামুন শেখ (২২) নামের একজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১২।

বুধবার (৩১ ডিসেম্বর) ফরিদপুরের আলফাডাঙ্গা পানাইল স্কুলপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মামুন শেখ আলফাডাঙ্গার পানাইল এলাকার ইসলাম শেখের ছেলে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) তাকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়।

র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট ওয়াহিদুজ্জামান জানান, মোবাইলে প্রেমের সম্পর্ক এবং বিয়ের প্রলোভনে গত ২৯ মে তরুণীকে অপহরণ করে ঢাকায় নিয়ে যায় অভিযুক্ত মামুন শেখ। সেখানকার এক ব্যক্তিকে কাজী সাজিয়ে কথিত কাবিনে তাদের বিয়ে হয়। পাঁচ লাখ টাকা কাবিন করা হয়েছে জানিয়ে তরুণীর স্বাক্ষরও নেয়। তারা স্বামী-স্ত্রী পরিচয়ে ঢাকার হেমায়েতপুরে একটি ভাড়া বাসায় তিনমাস বসবাস করে। গত ৩ সেপ্টেম্বর কথিত স্বামীকে নিয়ে বগুড়ার ইসলামপুরে পিতার বাড়িতে যায় তরুণী। অভিভাবকরা বিয়ের কাবিননামা দেখতে চাইলে ২৭ সেপ্টেম্বর পালিয়ে যায় অভিযুক্ত মামুন। অপহরণের পর দীর্ঘ চারমাস ধর্ষণের অভিযোগে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের শরণাপন্ন হয় তরুণী। জেলা ও দায়রা জজ আনোয়ারুল হকের আদেশে গত ১ নভেম্বর মামলা রেকর্ড করে বগুড়া সদর থানা।

বিজ্ঞাপন

তিনি জানান, অভিযুক্ত মামুন শেখকে বৃহস্পতিবার বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর