Monday 02 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চ্যাম্পিয়নস লিগ
চ্যাম্পিয়নস লিগে ইংলিশ ক্লাবের ‘দাপটের’ রহস্য কী?

স্পোর্টস ডেস্ক
২ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৫৬

গ্রুপ পর্বের শীর্ষে থেকে সবার আগে শেষ ১৬তে ইংলিশ ক্লাব আর্সেনাল

ইংলিশ প্রিমিয়ার লিগকে বলা হয় বিশ্বের ‘সেরা লিগ’। ক্লাব ফুটবলের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লিগ হিসেবে পরিচিত ইপিএলের ক্লাবগুলো এবার একছত্র দাপট দেখিয়েছে চ্যাম্পিয়নস লীগের গ্রুপ পর্বে। চ্যাম্পিয়নস লিগে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর এমন দাপটের পেছনের রহস্য কী?

দীর্ঘ এক লড়াই শেষে গ্রুপ পর্বের শীর্ষ ৮ এ থাকা ক্লাবগুলো সরাসরি পৌঁছে গেছে দ্বিতীয় রাউন্ডে। ৮ ক্লাবের ৫টি ইংলিশ প্রিমিয়ার লিগের! আর্সেনাল ছিল পয়েন্ট তালিকার শীর্ষে। লিভারপুল ৩, টটেনহাম ৪, চেলসি ৬ ও ম্যানচেস্টার সিটি ৮ নম্বরে থেকে শেষ ১৬ নিশ্চিত করেছে। এছাড়াও প্লে-অফে জায়গা করে নিয়েছে নিউক্যাসেল ইউনাইটেডও।

বিজ্ঞাপন

প্লে-অফের ড্রও এর মধ্যে হয়ে গেছে। দুই লেগের প্লে-অফে আজারবাইজানের ক্লাব কারাবাখের বিপক্ষে খেলবে নিউক্যাসেল। ওই লড়াইয়ে জিততে পারলে লেখা হবে নতুন ইতিহাস; এর আগে কখনোই কোনো আসরে প্রিমিয়ার লিগের ছয়টি ক্লাব নকআউট পর্বে ওঠেনি।

টটেনহ্যাম হটস্পার কোচ টমাস ফ্র্যাঙ্কের মতে, এই চিত্রই পরিষ্কার বলে দিচ্ছে ইপিএলের ক্লাবগুলোর আধিপত্য, ‘এটা স্পষ্ট আধিপত্য। আমরা সবাই কয়েক বছর ধরে বলছি যে প্রিমিয়ার লিগ বিশ্বের সেরা লিগ, আমার মনে হয়, এটা তার পক্ষের একটা ইঙ্গিত।’

শুধু ম্যাচের ফলেই তাদের সাফল্য জ্বলজ্বল করছে না। মাঠের সাফল্য এবার তাদের আয়ের পরিমাণও বাড়িয়ে দিবে।ইএসপিএনের প্রতিবেদন অনুযায়ী, ই্ংল্যান্ডের ওই ছয় ক্লাব মিলে এবার ইউয়েফা থেকে আয় করবে অন্তত ৫০ কোটি ইউরো। সরাসরি শেষ ষোলোয় ওঠা ৫ দলের সবাই অতিরিক্ত পাবে ২০ লাখ ইউরো করে।

ফুটবলের আর্থিক বিষয়ে বিষেষজ্ঞ কাইরান ম্যাগুইয়ারের মতে, চ্যাম্পিয়ন্স লিগ থেকে ওই পাঁচ ক্লাব প্রায় ১০ কোটি ইউরো করে পেতে পারে। এর অর্থ হলো, এবার ইউয়েফা যে ৩৬ দলের চ্যাম্পিয়ন্স লিগে পুরস্কারের জন্য ২৫০ কোটি ইউরো ঘোষণা করেছে, তার পাঁচ ভাগের এক ভাগ পাবে ইংল্যান্ডের ক্লাবগুলো।

শুধু চ্যাম্পিয়নস লিগেই নয়, ইউরোপের অন্য দুই প্রতিযোগিতা উয়েফা ইউরোপা লিগ ও উয়েফা কনফারেন্স লিগেও আছে ইংলিশ ফুটবলের উন্নতি ছাপ। ইউরোপা লিগের টেবিলে দুইয়ে আছে অ্যাস্টন ভিলা ও ১৩ নম্বরে নটিংহ্যাম ফরেস্ট। আর কনফারেন্স লিগে টিকে আছে ক্রিস্টাল প্যালেস।

ইউরোপীয় প্রতিযোগিতায় ইংলিশ ক্লাবগুলোর এমন দাপটের কারণে কোইফিশিয়েন্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষেও শক্ত অবস্থানে আছে প্রিমিয়ার লিগ। অন্য লিগের চেয়ে বড় ব্যবধানে এগিয়ে শীর্ষে আছে তারা। ইংল্যান্ডের পয়েন্ট এখন ২০.০৬৯। দ্বিতীয় স্থানে ইতালির পয়েন্ট ১৪.২৫০।

ফলে আগামী চ্যাম্পিয়নস লিগে প্রিমিয়ার লিগ থেকে পাঁচটি দল সরাসরি সুযোগ পাওয়ার সম্ভবনা এখন অনেক। আর এর ফলে ইউরোপা লিগ ও করফারেন্স লিগেও প্রিমিয়ার লিগের উপস্থিতি বাড়তে পারে।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

আজ বায়ু দূষণের দ্বিতীয় শীর্ষে ঢাকা
২ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৫১

আরো

সম্পর্কিত খবর