Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিচারপতি মামনুন রহমানের পদত্যাগ

স্টাফ করেসপন্ডেন্ট
২ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:০৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: নানা অভিযোগ ওঠার পর হাইকোর্ট বিভাগের বিচারপতি মামনুন রহমান পদত্যাগ করেছেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট দেশে রাজনৈতিক পরিবর্তনের পর বিচারপতি মামনুন রহমান বিদেশে চলে যান। এরপর দীর্ঘ এক বছরের বেশি সময় তিনি কোনো ছুটি না নিয়েই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।

এ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সম্প্রতি সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল রাষ্ট্রপতির কাছে একটি প্রতিবেদন জমা দেয়।

এর আগে, একই কাউন্সিলের তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে হাইকোর্ট বিভাগের তিনজন বিচারপতিকে রাষ্ট্রপতির মাধ্যমে অপসারণ করা হয়।

বিজ্ঞাপন

২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পরিবর্তনের পর হাইকোর্ট বিভাগের ১২ জন বিচারপতিকে ছুটিতে পাঠানো হয়। এদের মধ্যে বর্তমানে ৯ জন বিচারপতি আর দায়িত্বে নেই। কারও বাধ্যতামূলক অবসর হয়েছে, কেউ স্বেচ্ছায় পদত্যাগ করেছেন এবং কেউ স্বাভাবিক অবসরে গেছেন।

বাকি তিনজন বিচারপতি এখনো পদে থাকলেও তারা বেঞ্চের দায়িত্ব পালন করছেন না। এছাড়া চলতি মাসে অভিযোগের ভিত্তিতে হাইকোর্ট বিভাগের বিচারপতি এম আর হাসানকে ছুটিতে পাঠানো হয়েছে।

এই ১২ জনের বাইরে আরও দুইজন বিচারপতি স্বেচ্ছায় কর্মস্থলে অনুপস্থিত ছিলেন— বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি আশরাফুল কামাল। এর মধ্যে সোমবার বিচারপতি মামনুন রহমান পদত্যাগ করলেন।

সারাবাংলা/টিএম/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর