Monday 02 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: রাজধানীতে গ্রেফতার ২১

স্টাফ করেসপন্ডেন্ট
২ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:০৬

– ছবি : সংগৃহীত

ঢাকা: রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় দিনব্যাপী অভিযান চালিয়ে ২১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, ২১ জনের মধ্যে মোহাম্মদপুর থানা একজন, পল্লবী থানা তিনজন, খিলক্ষেত থানা তিনজন, যাত্রাবাড়ী দুইজন, রামপুরা একজন, শিল্পাঞ্চল থানা একজন, উত্তরখান থানা তিনজন, শাহবাগ থানা একজন, ওয়ারী থানা একজন, মুগদা থানা চারজন ও হাতিরঝিল থানা একজনকে গ্রেফতার করেছে।

তালেবুর রহমান বলেন, এসময় তাদের থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন, সাত রাউন্ড গুলি, তিনটি কার্তুজ, একটি রামদা, পাঁচটি চাপাতি, ছয়টি চাকু, একটি কুড়াল ও একটি হাতুরি জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃতরা হলো- সঞ্জয় জজ হালদার (৩৪), নাজমুল হাসান রাসেল (৪৫), মোঃ মুশফিক ফয়সাল মিশু ওরফে আশিক (৩৬), আলাল (৩৭), মোঃ নাহিদ হাসান (২৭), মরিয়ম জেসমিন ওরফে মায়াবতি, রুবেল (৩৪), মাহির আসহাব ওরফে আবির (২৫), সোহেল (২৮), তুষার (২৬), মোঃ সজীব ইসলাম (২০), মোঃ আরমান মিয়া (৩৫), নাহিদ হাসান জয় (২৯), ডালিয়া আমিন সকাল (৪৫), জুয়েল রানা (৩৭), মোঃ হৃদয় (২৫), ইব্রাহিম (৪৫), আব্দুর রহমান মাহিন (২৫), মোঃ সাইদুর ইসলাম (৩৬), মোঃ ইমরান হোসেন (২৮) ও হাসিব (২৬)।

বিজ্ঞাপন

ষাটের দশকের স্নিগ্ধতায় বুবলী
২ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৫৪

আরো

সম্পর্কিত খবর