Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

টি-২০ বিশ্বকাপ ২০২৬
‘ইউটার্ন নিয়ে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান’

স্পোর্টস ডেস্ক
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৪৫
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

অনেক নাটকীয়তার পর টি-২০ বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। পাকিস্তানের এই সিদ্ধান্ত নিয়ে গত কয়েকদিন ধরেই ক্রিকেট দুনিয়াতে চলছে আলোচনার ঝড়। সাবেক ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন অবশ্য বলছেন, শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলে ‘ইউটার্ন’ নিয়ে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান।

নিরাপত্তা ইস্যুতে ভারতের মাটিতে হতে যাওয়া টি-২০ বিশ্বকাপ বর্জন করছে বাংলাদেশ। তাদের পাশে দাঁড়িয়ে পুরো বিশ্বকাপ বয়কট না করলেও ভারতের বিপক্ষে ম্যাচে মাঠে নামবে না পাকিস্তান। পাকিস্তানের এই বয়কটে বড় অংকের আর্থিক ক্ষতির মুখে পড়তে যাচ্ছে আইসিসি।

বিজ্ঞাপন

অশ্বিন অবশ্য মনে করেন, নিজেদের স্বার্থেই সিদ্ধান্ত বদল করবে পাকিস্তান, ‘ভারত-পাকিস্তান ম্যাচ শতভাগ হবে। আমার মনে হয়, আগামী চার-পাঁচ দিনের মধ্যে পাকিস্তান (নিজেদের অবস্থান থেকে) পিছু হটবে। আমিও এই ম্যাচটা দেখতে চাই।’

আইসিসির ক্ষতির দিকে তাকিয়েই সিদ্ধান্ত বদল করবে পাকিস্তান, ধারণা অশ্বিনের, ‘তারা (পাকিস্তান) আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারে। সম্প্রচারকদের অনেক অর্থের ক্ষতি হবে, তাই সমঝোতা হতেই হবে। (আইসিসির) সব সদস্যরা ক্ষতিগ্রস্ত হবে এবং তারা আইসিসির সভায় বলবে যে, পাকিস্তানের কারণে আমরা এই ক্ষতির সম্মুখীন হচ্ছি। পিএসএলে খেলোয়াড়দের এনওসি না-ও দেওয়া হতে পারে।’

আগামী ১৫ ফেব্রুয়ারি শ্রীলংকার কলম্বোতে গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ভারত-পাকিস্তানের।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর