Saturday 07 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছেছেন তারেক রহমান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ ফেব্রুয়ারি ২০২৬ ১২:১৮

নীলফামারী: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উত্তরাঞ্চলের তিন জেলায় আয়োজিত জনসভায় অংশ নিতে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় তিনি বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন। পরে সেখান থেকে হেলিকপ্টারযোগে ঠাকুরগাঁওয়ের উদ্দেশে রওনা হন।

দলীয় সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আজ উত্তরবঙ্গের তিনটি জেলার জনসভায় বক্তব্য দিবেন তারেক রহমান। সকাল ১১টা ৩০ মিনিটে তিনি ঠাকুরগাঁও জেলা হাইস্কুল মাঠে আয়োজিত জনসভায় যোগ দেন। এরপর দুপুর ১টার দিকে হেলিকপ্টারযোগে নীলফামারী জেলার বড় মাঠে অনুষ্ঠিত জনসভার উদ্দেশে রওনা হবেন। সেখানে বক্তব্য শেষে দুপুর ২টার দিকে দিনাজপুর জেলার বিরামপুর সরকারি কলেজ মাঠের জনসভায় অংশ নেবেন তিনি।

বিজ্ঞাপন

সবশেষে বিকেল ৩টার দিকে আবার হেলিকপ্টারযোগে সৈয়দপুর বিমানবন্দরে ফিরে বিমানযোগে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তারেক রহমানের।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

যশোরে শিশু আদালতের উদ্বোধন
৭ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৫০

আরো

সম্পর্কিত খবর