Friday 09 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নির্বাচন ঘিরে বেনাপোল বন্দরে আমদানি-রফতানি বন্ধ ৩ দিন

লোকাল করেসপন্ডেন্ট
১১ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:১৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেনাপোল: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বেনাপোল স্থলবন্দর দিয়ে তিন দিন আমদানি-রপ্তানি এবং একদিন যাত্রী চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বন্দর ও ইমিগ্রেশন সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী ১১ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত টানা তিন দিন এই স্থলবন্দর দিয়ে সকল প্রকার আমদানি-রফতানি কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে। নির্বাচন শেষে পরিস্থিতি বিবেচনায় পুনরায় বন্দর কার্যক্রম স্বাভাবিক হবে।

এদিকে, নির্বাচনের দিন নিরাপত্তা নিশ্চিত করতে বেনাপোল ইমিগ্রেশন দিয়ে যাত্রী পারাপারও সীমিত করা হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি সকাল ৬টা থেকে ১৩ ফেব্রুয়ারি সকাল ৬টা পর্যন্ত মোট ২৪ ঘণ্টা এই রুট দিয়ে যাত্রী চলাচল বন্ধ থাকবে।

বিজ্ঞাপন

জাতীয় গুরুত্ব বিবেচনায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে বন্দর কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছে। সাময়িক এই অসুবিধার জন্য যাত্রী ও ব্যবসায়ীদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর