Tuesday 10 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টেকনাফ সৈকতে তরুণ-তরুণীর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১১:০৮ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৪৯

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ সদর উপজেলার মেরিন ড্রাইভ সড়কসংলগ্ন লম্বরী ও মিঠা পানির ছড়া ঘাট এলাকায় এক তরুণ ও এক তরুণীর মরদেহ ভেসে এসেছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে মরদেহ দুটি উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাতটার দিকে টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লম্বরী সৈকত এলাকায় সমুদ্রতীরে দুটি মরদেহ ভেসে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, মেরিন ড্রাইভ সড়কসংলগ্ন সমুদ্রসৈকতে এক তরুণ ও এক তরুণীর মরদেহ ভেসে আসার খবর পেয়ে উপপরিদর্শক (এসআই) আব্দুস সালামকে ঘটনাস্থলে পাঠানো হয়। পরে পুলিশ সেখানে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

বিজ্ঞাপন

ওসি আরও জানান, মরদেহগুলোর সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের কাজ চলছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। নিহত দুজনের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহ দুটির পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে পুলিশ কাজ শুরু করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু জানানো হয়নি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর