Sunday 01 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রমজান ঘিরে রাজশাহীতে কাঁচাবাজারে অস্থিরতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ ফেব্রুয়ারি ২০২৬ ১২:০৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহী: রমজানের প্রথমদিন থেকেই রাজশাহীর কাঁচাবাজারে দ্রব্যমূল্যের দাম নাগালের বাইরে। চরম ঊর্ধ্বগতিতে নিম্ন আয়ের ক্রেতাদের নাভিশ্বাস জানান দেয় পরিস্থিতি নিয়ন্ত্রণে নেই। কোনো কোনো পণ্যের দাম বেড়েছে কেজি প্রতি ২০০ টাকা পর্যন্ত।

সরেজমিনে রাজশাহীর বৃহৎ কাঁচাবাজার মনি চত্ত্বরে গিয়ে দেখা যায়, হতাশার ছাপ বয়ে বেড়াচ্ছেন নিম্ন আয়ের ক্রেতারা। কেউ ব্যাগ হাতে দাঁড়িয়ক আছেন, কারো ব্যাগে একতৃতীয়াংশ ভর্তি আবার কারো একটু বেশি। যতটুকু না নিলেই নয় ততটুকু নিয়েই ক্ষ্যন্ত থাকছেন ক্রেতারা। বলছেন গত রমজানে দ্রব্যমূল্যের দাম কম থাকলেও এবার তা তুলনামূলকভাবে বেড়েছে।

বিজ্ঞাপন

খোঁজ নিয়ে দেখা যায়, গতদিনে যে সাগর কলা বিক্রি হচ্ছিল ২৫-৩০ টাকা তা আজ ৪০ টাকায় বিক্রি হচ্ছে, সবরি কলার দাম বেড়েছে ২০ টাকা, বেগুন-করলায় কেজি প্রতি বেড়েছে ৩০ টাকা, শশা ৫০ থেকে বেড়ে ৮০, ফুলকপি-বাধাকপিতে ১০ টাকা বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে আদার দাম কেজিপ্রতি বেড়েছে ৪০ টাকা, পেয়াজ কেজিতে বেড়েছে ১৫ টাকা। অন্যদিকে লেবুর দাম বেছে প্রতি হালিতে ৪০-৫০ টাকা পর্যন্ত। ছোলা-বুট এবং খেসারি ডাল বিক্রি হচ্ছে প্রতি কেজি ১০০ টাকায়।

মাংসের বাজারেও নেই স্বস্তি। ব্রয়লারের দাম ছিল কেজি প্রতি ১৫০ যা ৪০ টাকা বেড়ে বর্তমানে ১৯০, সোনালী ৩০ টাকা বেড়ে ২৯০, দেশি মুরগির দাম ১০০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৫৮০ টাকায়, গরুর মাংস ৭৮০ এবং খাসির মাংস ১২০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

বেড়েছে খেজুরের দামও। আগে মরিয়ম ১ হাজার টাকায় বিক্রি হলেও আজ তা ২০০ বেড়ে ১২০০ টাকা, মিরজুলে ২০০ বেড়ে ১৪০০ টাকা, দাবাসে ১২০ টাকা বেড়ে ৬০০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজার করতে আসা এক নারী ক্রেতা বলেন, বাজারের দাম গতকাল থেকে বেশি দেখছি। শশা-লেবুর দাম চড়া। প্রায় সব কিছুর দাম বেড়েছে। তাহলে এ অবস্থায় গরিব-সাধারণ মানুষরা খাবে কি?

সেলিম নামে আরেক ক্রেতা বলেন, রোজার শুরুতে সব কিছুর দাম একটু বেশি বেশি নিচ্ছে। সাধারণ মানুষের জন্য এটা কষ্টকর। তবে ধীরে ধীরে দাম করে যাবে বলে আশা রাখছি।

আনোয়ার নামে এক পাইকারি বিক্রেতা বলেন, বেশি দামে কিনতে হচ্ছে তাই বেশি দামেই বিক্রি করতে হচ্ছে। আমরা তো আর বেশি লাভ করছি না।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর