Sunday 01 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লা লিগা
ইয়ামালের রেকর্ড গড়া হ্যাটট্রিকে শীর্ষস্থান মজবুত করল বার্সা

স্পোর্টস ডেস্ক
১ মার্চ ২০২৬ ১০:০২

রিয়াল মাদ্রিদের চেয়ে এক পয়েন্ট এগিয়ে থেকে মাঠে নেমেছিলেন তারা। বার্সেলোনার সামনে সুযোগ ছিল শীর্ষস্থান আরও মজবুত করার। নিজেদের মাঠে লামিন ইয়ামালাএর দুর্দান্ত এক হ্যাটট্রিকে ভিয়ারিয়ালকে ৪-১ গোলে হারিয়ে রিয়ালের চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে শীর্ষেই থাকল বার্সা।

ক্যাম্প ন্যুতে পুরো ম্যাচেই ছিল বার্সার দাপট। মুহুর্মুহু আক্রমণে ভিয়ারিয়াল ডিফেন্সকে স্বস্তিতে থাকতে দেয়নি বার্সা ফরোয়ার্ডরা। ২৮ মিনিটে দলের প্রথম গোল করেন ইয়ামাল। ৩৭ মিনিটে অবিশ্বাস্য অ্যাঙ্গেল থেকে গোল করে ব্যবধান বাড়ান এই তরুণ তারকা। ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় বার্সা।

বিরতির পর খানিকটা ছন্দ হারায় বার্সা। এই সুযোগে গোলও করে ভিয়ারিয়াল। ৪৯ মিনিটে পেপ গুয়ের গোলে ম্যাচে ফেরার আভাস দিচ্ছিল ভিয়ারিয়াল।

বিজ্ঞাপন

তবে ৬৯ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করে বার্সাকে আবারও দুই গোলের লিড এনে দেন ইয়ামাল। ২১ শতকে লা লিগার ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে হ্যাটট্রিক করার রেকর্ড এখন ইমায়ালের দখলে

৯১ মিনিটে রবার্ট লেভানডস্কির গোলে ৪-১ ব্যবধানের বড় জয় নিশ্চিত করে বার্সা।

এই জয়ে ২৬ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সা। ২৫ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর