Sunday 24 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চার দেশের কূটনীতিকদের সঙ্গে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে পররাষ্ট্র সচিবের বৈঠক

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১ মার্চ ২০২৬ ১৫:৩০ | আপডেট: ১ মার্চ ২০২৬ ১৭:৫৪

– ছবি : সংগৃহীত

ঢাকা: মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে ঢাকার চার দেশের প্রতিনিধির সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।

রোববার (১ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই বৈঠক হয়।

নির্ভরশীল একটি সূত্র জানায়, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে এসব দেশের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়। এ সময় এসব দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তার বিষয়টিও তুলে ধরেন পররাষ্ট্র সচিব।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকার সৌদি আরব, কাতার, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন আসাদ আলম সিয়াম।

এর আগে শনিবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক জরুরি বৈঠক ডাকা হয়। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বৈঠকে মধ্যপ্রাচ্যের উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা করা হয়। বৈঠকে ইরানসহ মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক বিরোধপূর্ণ পরিস্থিতি এবং উদ্ভূত উত্তেজনার প্রেক্ষাপটে ঐ অঞ্চলে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। এছাড়া বৈঠককালে তাঁরা তেহরানে অবস্থিত বাংলাদেশ মিশনের প্রধানের সঙ্গেও টেলিফোনে আলোচনা করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর