Tuesday 03 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জিপিস্টার গ্রাহকদের জন্য অ্যাপেক্স ফুটওয়্যারে আকর্ষণীয় ঈদ অফার

স্টাফ করেসপন্ডেন্ট
১ মার্চ ২০২৬ ২২:৪৬ | আপডেট: ২ মার্চ ২০২৬ ১২:৫৩

দেশের টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন তাদের জিপিস্টার সিগনেচার ও প্লাটিনাম গ্রাহকদের জন্য আকর্ষণীয় ঈদ অফার প্রদান করতে অ্যাপেক্স ফুটওয়্যারের সঙ্গে একটি পার্টনারশিপ করেছে। কেনাকাটা, উপহার দেওয়া ও লাইফস্টাইল-ভিত্তিক পণ্যের জন্য বছরের অন্যতম ব্যস্ত মৌসুম হলো ঈদ। এমন একটি সময়ে এই পার্টনারশিপের মাধ্যমে প্রিমিয়াম গ্রাহকদের জন্য অর্থবহ ও সময়োপযোগী সুবিধা নিশ্চিত করতে চায় গ্রামীণফোন। সংযোগ সেবা ছাপিয়ে গ্রাহকদের ভিন্নতর অভিজ্ঞতা দেওয়ার প্রতিশ্রুতিকে আরও সংহত করেছে এই পদক্ষেপ।

গ্রামীণফোনের হেড অব পার্টনারশিপ মুনিয়া গনি এবং অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডের হেড অব মার্কেটিং মো. রায়হান কবির ঢাকার জিপি হাউজে সম্প্রতি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

বিজ্ঞাপন

২১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মাসব্যাপী এই ক্যাম্পেইনের আওতায় সারাদেশে ৩০০টিরও বেশি অ্যাপেক্স আউটলেট ছাড়াও অনলাইনে (www.apex4u.com) ন্যূনতম ৩ হাজার টাকা কেনাকাটায় ৩০০ টাকা ছাড় উপভোগ করতে পারবেন উপযুক্ত জিপিস্টার সিগনেচার ও প্লাটিনাম গ্রাহকরা। অফারটি প্রথম ১০,০০০ জন উপযুক্ত গ্রাহকের জন্য প্রযোজ্য, যা দেবে অনন্য সুবিধা এবং উৎসবের মৌসুমে কার্যকর সাশ্রয়ের সুযোগ।

অফারটি উপভোগ করতে উপযুক্ত গ্রাহকদের “APEX” লিখে ২৯০০০ নম্বরে এসএমএস পাঠাতে হবে। সফলভাবে অ্যাক্টিভেশন সম্পন্ন হওয়ার পর এসএমএসের মাধ্যমে একটি কুপন কোড পাবেন গ্রাহকরা। এই কোডটি দেশের যে কোনো অ্যাপেক্স আউটলেটে দেখিয়ে বা অনলাইনে চেকআউটের সময় ব্যবহার করে নির্ধারিত ছাড় উপভোগ করতে পারবেন তারা। এসএমএস‘র মাধ্যমে সহজ অ্যাক্টিভেশন প্রক্রিয়ায় উৎসবের এই ব্যস্ত সময়েও নিরবচ্ছিন্ন সুবিধা নিশ্চিত করা হয়েছে।

গ্রামীণফোনের হেড অব পার্টনারশিপ মুনিয়া গনি বলেন, “সংযোগ সেবা ছাপিয়ে গ্রাহকদের জন্য অর্থবহ লাইফস্টাইল অভিজ্ঞতা নিশ্চিত করতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে গ্রামীণফোন। এই পার্টনারশিপের মাধ্যমে ঈদ উপলক্ষ্যে গ্রাহকদের বাস্তবভিত্তিক ও অনন্য সুবিধা প্রদান করতে পেরে আমরা আনন্দিত। আমরা বিশ্বাস করি, এ ধরনের পার্টনারশিপ আমাদের প্রিমিয়াম লয়্যালটি ইকোসিস্টেমকে আরও সংহত করে এবং যারা সংযোগের প্রয়োজনে আমাদের ওপর আস্থা রাখেন তাদের ভিন্নতর অভিজ্ঞতা দেওয়ার প্রতিশ্রুতি আরো দৃঢ় হয়।”

অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডের হেড অব মার্কেটিং মো. রায়হান কবির বলেন, “গ্রামীণফোনের সম্মানিত জিপিস্টার গ্রাহকদের জন্য এই অনন্য ঈদ ক্যাম্পেইন চালু করতে পেরে আমরা আনন্দিত। এই পার্টনারশিপ আমাদের অভিজাত গ্রাহকদের সঙ্গে সম্পৃক্ত হওয়ার সুযোগ করে দেবে এবং প্রিমিয়াম ক্রেতাদের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করতে সহায়তা করবে। এতে উৎসবের মৌসুমে মানসম্পন্ন পণ্য কেনা এবং নিরবচ্ছিন্ন কেনাকাটার অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন তারা।”

এই উদ্যোগের মাধ্যমে প্রিমিয়াম লয়্যালটি প্রোগ্রাম হিসেবে নিজের অবস্থান আরো সংহত করার অগ্রযাত্রা ধরে রাখলো জিপিস্টার, যা দেয় বিশ্বমানের সংযোগ সেবার পাশাপাশি অর্থবহ লাইফস্টাইল সুবিধা।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর