Tuesday 03 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামায়াতের মহিলা বিভাগের ইফতার অনুষ্ঠিত

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ মার্চ ২০২৬ ০৫:০৩

জামায়াতের মহিলা বিভাগের ইফতার অনুষ্ঠিত। ছবি: সংগৃহীত

ঢাকা: ঘরে বাইরে সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানালেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা। মঙ্গলবার (৩ মার্চ) রাজধানীর লেডিস ক্লাবে আয়োজিত ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এ দাবি জানান।

নূরন্নিসা সিদ্দীকা বলেন, ‘রমজান মাস আত্মসংযমের মাস। এ মাসে আত্মিক পরিশুদ্ধতার পাশাপাশি নৈতিকতার প্রশিক্ষণও জরুরি। আসুন রমজানের পবিত্রতা বজায় রেখে সামাজিক জীবনেও এর হক আদায়ের প্রচেষ্টা চালাই।’

বিভিন্ন পেশাজীবী ও সমাজের সর্বস্তরের নারীদের সম্মানে আয়োজিত এই ইফতার মাহফিলে জামায়াতে ইসলামী মহিলা বিভাগের আইন ও মানবসম্পদ বিভাগীয় সেক্রেটারি অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নির সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহবায়ক মনিরা শারমিন, বিএনপির সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নেওয়াজ হালিম আর্লি, ডাকসুর মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক ফাতেমা তাসনিম জুমা, জামায়াতে ইসলামী মহিলা বিভাগের রাজনৈতিক বিভাগীয় সেক্রেটারি ডাক্তার হাবিবা চৌধুরী সুইট, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট হোসেনা পাশা, জাতীয় পর্যবেক্ষক কমিটির সদস্য রেহানা সালাম।

বিজ্ঞাপন

জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহবায়ক মনিরা শারমিন নারী নির্যাতন প্রতিরোধে দলমত নির্বিশেষে এগিয়ে আসার আহ্বান জানান। এ সময় নির্বাচনি প্রচারে জামায়াতের মহিলা বিভাগের কাজের প্রশংসা করেন তিনি। ডাকসুর মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ফাতেমা তাসনিম জুমা নারীর ওপর সহিংসতা বন্ধে নারীর ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ করেন।

ইফতার মাহফিলে শুভেচ্ছা বক্তব্যের মাঝে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা হয়। সবশেষে মুনাজাত পরিচালনা করেন জামায়াতে ইসলামী মহিলা বিভাগের শ্রমিক কল্যাণ বিভাগীয় সেক্রেটারি রোজিনা আক্তার ।

বিজ্ঞাপন

দোলের আবিরে রাঙা
৩ মার্চ ২০২৬ ২৩:৪১

আরো

সম্পর্কিত খবর