Monday 09 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ মার্চ ২০২৬ ০৯:৪২

রাজবাড়ী: হঠাৎ ফাল্গুনে ঘন কুয়াশার কারণে প্রায় ৩ ঘণ্টা বন্ধ থাকার পর দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

সোমবার (৯ মার্চ) সকাল ৮টার দিকে পদ্মা নদীর অববাহিকায় কুয়াশার ঘনত্ব কেটে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।

এর আগে কুয়াশার ঘনত্বও বাড়তে থাকলে ভোর ৫টা ১০মিনিট থেকে নৌপথের দিকনির্দেশক মার্কিং বাতিগুলো অস্পষ্ট হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে মাঝ নদীতে দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

এদিকে ফেরি চলাচল বন্ধ হওয়ায় ঘাটের দুই প্রান্তে আটকা পড়েছে যাত্রীবাহী বাস, ট্রাকসহ ছোট ছোট যানবাহন। আটকা পড়া যানবাহনের চালক, যাত্রী ও শ্রমিকরা চরম ভোগান্তিতে পড়েছেন।

বিজ্ঞাপন

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখা ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় সকাল ৮টা থেকে এই রুটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। ফেরি চলাচল স্বাভাবিক থাকলে সিরিয়ালে থাকা যানবাহনের চাপ দ্রুত কমে যাবে। বর্তমানে ঘাটে থাকা যানবাহন গুলোকে সিরিয়াল অনুযায়ী পার করা হচ্ছে।

উল্লেখ্য, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে যাত্রী ও যানবাহন পারাপারে ছোট-বড় মোট ১৪টি ফেরি চলাচল করছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর