Tuesday 10 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুয়াশা কেটে যাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ মার্চ ২০২৬ ০৯:৫৭

রাজবাড়ী: হঠাৎ ফাল্গুনে ঘন কুয়াশার কারণে এক ঘণ্টা ৪০মিনিট বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

শনিবার (৭ মার্চ) সকাল ৯টা ১০ মিনিটের দিকে পদ্মা নদীর অববাহিকায় কুয়াশার ঘনত্ব কেটে গেলে পুণরায় ফেরি চলাচল শুরু হয়।

এর আগে কুয়াশার ঘনত্বও বাড়তে থাকলে সকাল সাড়ে ৭টা থেকে নৌপথের দিকনির্দেশক মার্কিং বাতিগুলো অস্পষ্ট হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে মাঝ নদীতে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

এদিকে ফেরি চলাচল বন্ধ হওয়ায় ঘাটের দুই প্রান্তে আটকা পড়েছে যাত্রীবাহী বাস, ট্রাকসহ ছোট ছোট যানবাহন। আটকা পড়া যানবাহনের চালক, যাত্রী ও শ্রমিকরা চরম ভোগান্তিতে পড়েছেন।

বিজ্ঞাপন

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখা ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় সকাল ৯টা ১০ মিনিট থেকে এই রুটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। ফেরি চলাচল স্বাভাবিক থাকলে সিরিয়ালে থাকা যানবাহনের চাপ দ্রুত কমে যাবে। বর্তমানে ঘাটে থাকা যানবাহনগুলোকে সিরিয়াল অনুযায়ী পার করা হচ্ছে।

বিজ্ঞাপন

আহ্বান
১০ নভেম্বর ২০২৬ ১৯:০৮

আরো

সম্পর্কিত খবর