Sunday 26 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রমনায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
৯ মার্চ ২০২৬ ০৯:২১ | আপডেট: ৯ মার্চ ২০২৬ ১০:০৮

মরদেহ। প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর রমনা এলাকায় কাভার্ডভ্যান ধাক্কায় মোটরসাইকেল চালক আব্দুল বারি (৩১) নামে এক যুবক নিহত হয়েছে।

রোববার (৮ মার্চ) রাত পৌনে ১২টার দিকে রমনা থানার ডিবি ক্রসিংয়ে ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় থানা পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক রাত সারে ১২টার দিকে মৃত ঘোষনা করেন।

রমনা থানার উপ পরিদর্শক (এসআই) মো. আবু হানিফ ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, রাতে ডিবি অফিস ক্রসিং দিয়ে ওই যুবক মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল। এ সময় একটি দ্রুতগামীর কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এতে সে মোটরসাইকেল থেকে ছিটকে পরে গুরুতর আহত হয়। এরপর খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই যুবককে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান।

বিজ্ঞাপন

এসআই আরও জানান, ড্রাইভিং লাইসেন্স দেখে তার নাম পরিচয় পাওয়া গেছে। তার নাম আব্দুল বরি(৩১) বাবার নাম নুরুল হক। গ্রামের বাড়ি নোয়াখালী সদর উপজেলার মোহাব্বতপুর গ্রামে। ধারণা করা হচ্ছে, ওই যুবক ভাড়ায় মোটরসাইকেল চালাতো। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এনজে