Thursday 28 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাইব্যুনালের প্রসিকিউটর পদ থেকে সাইমুম রেজার পদত্যাগ

স্টাফ করেসপন্ডেন্ট
৯ মার্চ ২০২৬ ১৬:০৭ | আপডেট: ৯ মার্চ ২০২৬ ১৭:০১

সাইমুম রেজা তালুকদার।

ঢাকা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর পদ থেকে পদত্যাগ করেছেন সাইমুম রেজা তালুকদার।

সোমবার (৯ মার্চ) তিনি চিফ প্রসিকিউটরের কাছে দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন। পরে চিফ প্রসিকিউটর তার আবেদনটি মঞ্জুর করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ে পাঠিয়েছেন।

পদত্যাগের বিষয়ে সাইমুম রেজা তালুকদার জানান, তিনি আগের পেশায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এ কারণেই তিনি প্রসিকিউটরের পদ থেকে সরে দাঁড়িয়েছেন বলে উল্লেখ করেন তিনি।

সারাবাংলা/টিএম/ইআ