Thursday 12 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চ্যাম্পিয়নস লিগ
ভালভার্দের হ্যাটট্রিকে সিটিকে গুঁড়িয়ে দিল রিয়াল

স্পোর্টস ডেস্ক
১২ মার্চ ২০২৬ ০৯:৩৭

গ্রুপ পর্বে ধুঁকতে ধুঁকতে প্লে-অফ খেলেই দ্বিতীয় রাউন্ডে পা রেখেছিলেন তারা। শেষ ১৬তে টুর্নামেন্টের রেকর্ড চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ ছিল শক্তিশালী ম্যানচেস্টার সিটি। তবে উড়তে থাকা সিটিকে মাটিতে নামিয়ে আনল রিয়াল। ফেদ্রিক ভালভার্দের অবিশ্বাস্য এক হ্যাটট্রিককে চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডের প্রথম লেগে সিটিকে ৩-০ গোলে গুঁড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রাখল রিয়াল।

সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের পুরোটা সময়জুড়েই ছিল রিয়ালের দাপট। ২০ মিনিটের মাথায় ডেডলক ভাঙ্গেন ভালভার্দে। সিটি কিপার ডোনারুমার ভুলে বল জালে জড়িয়ে রিয়ালকে এগিয়ে দেন তিনি।

বিজ্ঞাপন

২৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ভালভার্দে। হাফ টাইমের ঠিক আগে ৪২ মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। ৩-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় রিয়াল।

দ্বিতীয়ার্ধে গোলের আরও কিছু সুযোগ তৈরি করেছিল রিয়াল। পেনাল্টি পেয়েও গোল করতে পারেননি ভিনিসিয়াস। শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।

আগামী ১৭ মার্চ সিটির মাঠ ইতিহাদে দ্বিতীয় লেগে মুখোমুখি হবে রিয়াল-সিটি।

রাতের অন্য ম্যাচে স্পোর্টিং লিসবনকে ৩-০ গোলে হারিয়েছে গ্লিমট। চেলসিকে ৫-২ গোলে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনাল অনেকটাই নিশ্চিত করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজি। লেভারকুসেন-আর্সেনাল ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর