Thursday 12 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইএমএফ আবাসিক প্রতিনিধির বৈঠক

স্টাফ করেসপন্ডেন্ট
১২ মার্চ ২০২৬ ১৬:৫৩ | আপডেট: ১২ মার্চ ২০২৬ ১৮:১০

– ছবি : সংগৃহীত

ঢাকা: বাংলাদেশে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর আবাসিক প্রতিনিধি ম্যাক্সিম কৃষকো বৃহস্পতিবার (১২ মার্চ ) বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বাংলা‌দেশ ব্যাং‌কের মুখপাত্র এ তথ্য নি‌শ্চিত ক‌রেন।

বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে ম্যাক্সিম কৃষকো গভর্নরকে অভিনন্দন জানান এবং বাংলাদেশের আর্থিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় আইএমএফের পূর্ণ সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

তিনি আরও বলেন, সম্প্রতি অনুষ্ঠিত অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন রাজনৈতিক সরকারের সঙ্গে কাজ করতে আইএমএফ আগ্রহের সঙ্গে অপেক্ষা করছে।

বিজ্ঞাপন

সাক্ষাৎকালে পারস্পরিক সহযোগিতা, আর্থিক খাতের উন্নয়ন এবং চলমান বিভিন্ন অর্থনৈতিক কর্মসূচি নিয়ে উভয় পক্ষের মধ্যে মতবিনিময় হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর