Thursday 12 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সরকারি দলের সদস্যরা সংসদে কে কোন আসনে বসলেন

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ মার্চ ২০২৬ ১৮:৩১

ঢাকা: এয়োদশ জাতীয় সংসদে সরকারি দল বিএনপির প্রথম সারিতে প্রথম আসনটিতে বসেছেন সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদ নেতার পাশের আসনে বসেছেন দলের মহাসচিব স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এরপরে আসনে বসেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ।

পরের আসনগুলোর মধ্যে পর্যায়ক্রমে বসেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, সমাজ কল্যান, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন।

বিজ্ঞাপন

প্রথম সারির মাঝ আসনে বসেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, বন ও পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জ্বল হোসেন, ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, বিজেপির চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং অ্যাডভোকেট জয়নাল আবেদীন।

সংসদ নেতার ঠিক পেছনে দ্বিতীয় সারিতে বসেছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তার পাশে বসেছেন আইন মন্ত্রী মো. আসাদুজ্জামান।

এরপরে পর্যায়ক্রমে বসেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, আবদুস সালাম পিন্টু, চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মজিবুর রহমান সারোয়ার, আমান উল্লাহ আমান, আবুল খায়ের ভুঁইয়া, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ ‍বুলু, শাহজাহান চৌধুরী, পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি, পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, দুযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু, স্বাস্থ্য মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, সড়ক সেতু রেল ও নৌ যোগাযোগ মন্ত্রী শেখ রবিউল আলম, একেএম ফজলুল হক মিলন, গণঅধিকার পরিষদের চেয়ারম্যান নুরুল হক নূর, শিক্ষা মন্ত্রী আনম এহছানুল হক মিলন, হুইপ আশরাফ উদ্দিন নিজান, বাণিজ্য মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, বিমান মন্ত্রী আফরোজা খানম রিতা, চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মনিরুল হক চৌধুরী, লুৎফুজ্জামান বাবর ও হুইপ রুহুল কুদ্দস তালুকদার।

সারাবাংলা/এমএমএইচ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর