Saturday 14 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে নিখোঁজের ২ দিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ মার্চ ২০২৬ ১৬:০৯

সুধারাম মডেল থানা, নোয়াখালী। ছবি: সংগৃহীত

নোয়াখালী: নোয়াখালী সদর উপজেলায় নিখোঁজের দুইদিন পর একটি পুকুর থেকে রঞ্জিত কুরী (৫৩) নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৪ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার গোনাই রামশংকর এলাকার একটি পুকুরে মরদেহটি ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত রঞ্জিত কুরী নোয়াখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং প্রকাশ চন্দ্র কুরীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে বাড়ি থেকে বের হওয়ার পর তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। পরে শনিবার দুপুরে পুকুরে মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে জানায়।

বিজ্ঞাপন

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহটি ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, ‘নিহতের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা জানিয়েছেন, তিনি আগে থেকেই মানসিক সমস্যায় ভুগছিলেন। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।’

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর