Wednesday 29 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেছারাবাদে নদীর তীর থেকে গলাকাটা মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ মার্চ ২০২৬ ২১:২৬ | আপডেট: ১৩ মার্চ ২০২৬ ২৩:০৭

নেছারাবাদ থানা, পিরোজপুর। ছবি: সংগৃহীত

পিরোজপুর: পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় সন্ধ্যা নদীর তীর থেকে এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি।

শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় উপজেলার সমুদয়কাটি ইউনিয়নের কাশির বাজার এলাকার এমটিবিএফ ইটভাটা সংলগ্ন নদীর তীরে মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে তারা পুলিশে খবর দেন।

খবর পেয়ে নেছারাবাদ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। ধারালো অস্ত্র দিয়ে ওই ব্যক্তির গলা কেটে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন প্রত্যক্ষদর্শীরা।

পুলিশ জানায়, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। আরও জানায়, হত্যার কারণ উদঘাটন ও ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে কাশির বাজার ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর