Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চট্টগ্রামে ওয়াসিম হত্যা: তদন্ত প্রতিবেদন দাখিলে আবারও সময় বাড়ল

স্টাফ করেসপন্ডেট
১৬ মার্চ ২০২৬ ১৩:৩৭

ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্রদল নেতা ওয়াসিমসহ ১১ জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আবারও বাড়ানো হয়েছে। চট্টগ্রাম-৬ আসনের সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরীসহ আসামিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দিতে নতুন করে আগামী ১২ এপ্রিল দিন নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল।

সোমবার (১৬ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ নতুন এ তারিখ নির্ধারণ করা হয়। এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আজকের দিন ধার্য ছিল। তবে প্রতিবেদন প্রস্তুত না হওয়ায় সময় বাড়ানোর আবেদন করা হলে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করেন। এদিন ফজলে করিমসহ অন্যান্য আসামিদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।

বিজ্ঞাপন

ফজলে করিম ছাড়াও মামলার অন্য আসামিরা হলেন- চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সাবেক কমিশনার সাইফুল ইসলাম, যুবলীগ নেতা আজিজুর রহমান, তৌহিদুল ইসলাম ও মো. ফিরোজ।

এর আগে, গত ১২ জানুয়ারি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আট সপ্তাহ সময় চেয়ে আবেদন করেছিল প্রসিকিউশন।

এদিকে মামলাটি ঘিরে নতুন বিতর্কেরও সৃষ্টি হয়েছে। ফজলে করিমের পরিবারের কাছে জামিনের বিনিময়ে এক কোটি টাকা ঘুষ দাবি করার অভিযোগ উঠেছে ট্রাইব্যুনালের এক প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে। অভিযোগ ওঠার পর তিনি সম্প্রতি পদত্যাগ করেন।

প্রসিকিউটরের ঘুষ দাবির কথোপকথনের অডিও রেকর্ড প্রকাশ্যে আসার পর বিচারাঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। বিষয়টি তদন্তে গত ১০ মার্চ চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন করা হয়েছে।

অন্যদিকে, ঘুষ সংক্রান্ত অডিও ফাঁস হওয়ার ঘটনায় মামলাটির পুনঃতদন্তের দাবি জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবীরা। এ বিষয়ে তারা শিগগিরই ট্রাইব্যুনালে আবেদন করবেন বলে জানা গেছে।

সারাবাংলা/টিএম/এনজে
বিজ্ঞাপন

নয়া পল্টনে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
৩০ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৩১

৩ জেলায় নতুন ডিসি, একজনকে বদলি
২৯ সেপ্টেম্বর ২০২৬ ২৩:২৯

আরো

সম্পর্কিত খবর