Wednesday 18 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইরান থেকে দেশে ফিরছেন ২ শতাধিক বাংলাদেশি

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১৮ মার্চ ২০২৬ ১১:০৮

ইরানে যুদ্ধ পরিস্থিতির অবনতির কারণে দেশটিতে অবস্থানরত বেসামরিক নাগরিকদের নিরাপত্তা ঝুঁকি বেড়েছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশ সরকার জরুরি পরিস্থিতিতে সেখানে থাকা কয়েকশ বাংলাদেশিকে দেশে ফেরত আনার সিদ্ধান্ত নিয়েছে।

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, প্রায় দুই’শ বাংলাদেশিকে আজারবাইজানের রাজধানী বাকু থেকে ঢাকায় ফেরানোর প্রস্তুতি চলছে। সবকিছু ঠিক থাকলে আগামীকাল বৃহস্পতিবার (১৯ মার্চ) এই কার্যক্রম শুরু হতে পারে।

সেখান থেকে তাদের বিশেষ ফ্লাইটে ঢাকায় ফিরিয়ে আনা হবে। জানা গেছে, ইরান থেকে বাংলাদেশের নাগরিকদের দেশে ফেরানোর বিষয়টি তদারকির জন্য তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত এম. আমানুল হককে আজারবাইজান পাঠানো হচ্ছে।

বিজ্ঞাপন

ইরান ইস্যুতে মার্কিন শীর্ষ নিরাপত্তা আঙ্কারা থেকে মুঠোফোনে রাষ্ট্রদূত আমানুল হক এক প্রশ্নের উত্তরে বলেন, দেশে ফিরতে আগ্রহী বাংলাদেশের নাগরিকদের ইরান থেকে আজারবাইজান হয়ে দেশে ফেরানো হবে। প্রথমে তাদের সড়কপথে ইরান সীমান্ত দিয়ে আজারবাইজানে নেয়া হবে। এরপর চার্টার্ড ফ্লাইটে দেশে পাঠানো হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে ইরান থেকে বাংলাদেশের নাগরিকদের দেশে আনার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়।

সারাবাংলা/একে/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর