Thursday 19 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আজ মধ্যপ্রাচ্যগামী ২৬ ফ্লাইট বাতিল

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ মার্চ ২০২৬ ১১:১৫

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর।

ঢাকা: যুক্তরাষ্ট্র-ইসলাইল কর্তৃক ইরানে গত ২৮ ফেব্রুয়ারি থেকে হামলা শুরুর পর থেকে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যগামী আজ ২৬টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এ নিয়ে ২০ দিনে মধ্যপ্রাচ্যগামী ৬১৪টি ফ্লাইট বাতিল করা হলো।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বেবিচকের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ বলেন, গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতিতে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। আর এই কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ মধ্যপ্রাচ্যগামী ২৬টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, আজকের বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে কুয়েত ৪টি, এয়ার অ্যারাবিয়া (শারজাহ, ইউইএ) ৬টি, গালফ এয়ার (বাহরাইন) ২টি কাতার এয়ারওয়েজ (কাতার) ৪টি, এমিরেটস এয়ারলাইনস (সংযুক্ত আরব আমিরাত) ২টি, জাজিরা (কুয়েত) ৪টি, ফ্লাইদুবাই (সংযুক্ত আরব আমিরাত) ৪টিসহ মোট ২৬টি ফ্লাইট বাতিল হয়েছে।

তিনি আরও বলেন, যুদ্ধপরিস্থিতিতে আকাশপথ বন্ধের কারণে ঢাকা থেকে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি ফ্লাইট, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ৩২টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি, ৯ মার্চ ৩৩টি, ১০ মার্চ ৩২টি, ১১ মার্চ ২৭টি, ১২ মার্চ ২৮টি, ১৩ মার্চ ২৫টি, ১৪ মার্চ ২৬টি, ১৫ মার্চ ২৩টি, ১৬ মার্চ ৩১টি, ১৭ মার্চ ৩১টি, ১৮ মার্চ ২৬ টি ফ্লাইট বাতিল হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর