Wednesday 25 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আজও অস্বাস্থ্যকর ঢাকার বাতাস

সিনিয়র করেসপন্ডেন্ট
২৫ মার্চ ২০২৬ ১২:৪৯

বায়ু দূষণ। ছবি: সারাবাংলা

ঢাকা: ঈদের ছুটির আমেজ শেষ হতে না হতেই রাজশাহী ঢাকার বায়ুদূষণ আবারও আশঙ্কাজনক হারে বাড়তে শুরু করেছে।

বুধবার (২৫ মার্চ) সকালের তথ্য অনুযায়ী, অফিস-আদালত পুরোপুরি চালু হওয়ার পর রাজধানীর বাতাসের মান আবারও ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে পৌঁছেছে।

আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ১৬৩ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় ষষ্ঠ স্থানে উঠে এসেছে ঢাকা। সাধারণত যানবাহনের আধিক্য এবং নির্মাণকাজের ধুলোবালির কারণে বায়ুর মান দ্রুত অবনতি ঘটে, যা জনস্বাস্থ্যের জন্য বড় ঝুঁকি তৈরি করছে।

বিশ্বের অন্যান্য শহরগুলোর তুলনায় ঢাকার অবস্থান কিছুটা পেছনে থাকলেও ভারতের দিল্লির পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। বুধবার (২৫ মার্চ) সকাল ১০টার দিকে ২৫০ স্কোর নিয়ে দিল্লি দূষণের তালিকায় শীর্ষস্থান দখল করে আছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে চীনের বেইজিং এবং পাকিস্তানের লাহোর রয়েছে তৃতীয় স্থানে। চতুর্থ ও পঞ্চম স্থানে যথাক্রমে থাইল্যান্ডের চিয়াং মাই ও সৌদি আরবের রিয়াদ অবস্থান করছে। পরিবেশবিদদের মতে, বায়ুমান সূচক ১৫১ থেকে ২০০-এর মধ্যে থাকলে তাকে অস্বাস্থ্যকর বলে গণ্য করা হয়, যা ঢাকার বর্তমান অবস্থার সাথে মিলে যায়।

বিজ্ঞাপন

বায়ুমান সূচকের নিয়ম অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ হলে তা ভালো হিসেবে বিবেচিত হয়। কিন্তু স্কোর যখন ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকে, তখন তাকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয় এবং ৩০১-এর ওপরে গেলে তা ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত হয়। বর্তমান পরিস্থিতিতে শিশু, প্রবীণ এবং শ্বাসকষ্টজনিত রোগীদের ঘরের বাইরে যাওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হচ্ছে।

বিশেষ করে দীর্ঘমেয়াদী স্বাস্থ্যঝুঁকি এড়াতে মাস্ক ব্যবহার এবং অতিরিক্ত ধুলোবালি এড়িয়ে চলা জরুরি হয়ে পড়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, যথাযথ দূষণ নিয়ন্ত্রণ ব্যবস্থা না নিলে সামনের দিনগুলোতে ঢাকার বায়ুমান আরও খারাপের দিকে যেতে পারে।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর