Wednesday 25 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আকিজ ফুডের ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন

সিনিয়র করেসপন্ডেন্ট
২৫ মার্চ ২০২৬ ২০:১৪ | আপডেট: ২৫ মার্চ ২০২৬ ২১:০১

– ছবি : সংগৃহীত

ঢাকা: আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড-এর ৫০০ কোটি টাকা মূল্যের বন্ড ইস্যুর প্রস্তাব অনুমোদন করা হয়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর ১০০৪তম কমিশন সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে।

বুধবার (২৫ মার্চ) বিএসইসি’র এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে।

বিএসইসি জানায়, কমিশনের সভাকক্ষে বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সূত্রে মতে, আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড-এর ৫০০ কোটি টাকা মূল্যের জিরো-কুপন বন্ড ইস্যুর প্রস্তাব অনুমোদন করা হয়েছে। অনুমোদিত বন্ডটি জামানতবিহীন, অরূপান্তরযোগ্য এবং পূর্ণ পরিশোধযোগ্য শূন্য-সুদ বন্ড হিসেবে ইস্যু করা হবে। বন্ডটি মেয়াদ সর্বনিম্ন ৬ মাস থেকে সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর