Monday 18 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্টার সানডেতে ঢাবিতে ক্লাস বন্ধ থাকবে তবে চলবে পরীক্ষা

ঢাবি করেসপন্ডেন্ট
২ এপ্রিল ২০২৬ ১৭:০০

ঢাবি: স্টার সানডে উপলক্ষ্যে আগামী রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সব ক্লাস বন্ধ থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ের অফিসগুলো স্বাভাবিক নিয়মে খোলা থাকবে। চলবে পরীক্ষাও।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ধর্মীয় উৎসব উপলক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে প্রশাসনিক কার্যক্রমে কোনো ধরনের পরিবর্তন আসবে না।