Wednesday 15 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাসপোর্ট র‍্যাঙ্কিংয়ে শীর্ষে সিঙ্গাপুর, বাংলাদেশের অবস্থান কত?

‎ ‎সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ এপ্রিল ২০২৬ ১৩:১৫

‎ঢাকা: হেনলি অ্যান্ড পার্টনার্স-এর প্রকাশিত ২০২৬ সালের সাম্প্রতিক র‍্যাঙ্কিং অনুযায়ী, আগের ৯৩তম অবস্থান থেকে দুই ধাপ পিছিয়ে বাংলাদেশ।

র‍্যাঙ্কিং অনুযায়ী, আগের ৯৩তম অবস্থান থেকে দুই ধাপ পিছিয়ে বর্তমানে বাংলাদেশের অবস্থান দাঁড়িয়েছে ৯৫তম।

পাসপোর্ট সূচকে আফ্রিকার দেশ উগান্ডা ও প্রতিবেশি ভুটান-মিয়ানমারের চেয়েও অনেক পিছিয়ে রয়েছে বাংলাদেশ। তালিকায় উগান্ডার অবস্থান যেখানে ৬৮তম, সেখানে বাংলাদেশ তার চেয়ে ২৭ ধাপ নিচে (৯৫তম) অবস্থান করছে। এছাড়া প্রতিবেশী দেশগুলোর মধ্যে ভারত ৭৬তম, ভুটান ৮৫তম এবং মিয়ানমার ৯০তম অবস্থানে রয়েছে।

‎হেনলি পাসপোর্ট ইনডেক্সের নতুন তালিকায় এককভাবে শীর্ষস্থান দখল করে রেখেছে সিঙ্গাপুর। দেশটির পাসপোর্ট ব্যবহার করে বর্তমানে বিশ্বের ১৯২টি দেশে ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল ভিসায় ভ্রমণের সুযোগ রয়েছে। তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাত। তৃতীয় স্থানে সুইডেন এবং চতুর্থ অবস্থানে যৌথভাবে বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, স্পেন ও সুইজারল্যান্ডসহ বেশ কিছু ইউরোপীয় দেশ অবস্থান করছে।

বিজ্ঞাপন

‎প্রতিবেদন অনুসারে, বাংলাদেশের সাধারণ পাসপোর্টধারীরা বর্তমানে র‌্যাংকিং অনুসারে আগাম ভিসা ছাড়াই বিশ্বের ৩৬টি দেশে যাতায়াত করতে পারবেন। এর মধ্যে কিছু দেশে সরাসরি ভিসামুক্ত প্রবেশাধিকার এবং কিছু দেশে অন-অ্যারাইভাল বা বিমানবন্দরে নামার পর ভিসার সুবিধা পাওয়া যাবে। তবে কয়েকটি দেশের ক্ষেত্রে যাত্রার আগে ই-ভিসা সংগ্রহ করতে হবে।

বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে বর্তমানে ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, কম্বোডিয়া, কেনিয়া, রুয়ান্ডা, সেশেলস, ফিজি এবং জ্যামাইকাসহ মোট ৩৬টি দেশে আগাম ভিসা ছাড়া যাওয়া সম্ভব। তালিকায় থাকা অন্যান্য দেশগুলো হলো, বার্বাডোজ, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, বুরুন্ডি, কেপ ভার্দ আইল্যান্ডস, কোমোরো আইল্যান্ডস, কুক আইল্যান্ডস, জিবুতি, ডমিনিকা, গ্রেনাডা, গিনি-বিসাউ, হাইতি, কিরিবাতি, মাদাগাস্কার, মাইক্রোনেশিয়া, মন্টসেরাট, নিউই, সামোয়া, সিয়েরা লিওন, সেইন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাউন, বাহামাস, গাম্বিয়া, তিমুর, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, টুভ্যালু এবং ভানুয়াতু।

‎উল্লেখ্য, সাধারণত কোনো দেশের পাসপোর্ট দিয়ে কতটি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করা যায়, তার ওপর ভিত্তি করে আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা এর তথ্যের সাহায্যে হেনলি অ্যান্ড পার্টনার্স এই বৈশ্বিক সূচক তৈরি করে থাকে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর