Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুমিল্লায় ৪ কোটি টাকার অবৈধ পণ্য ধ্বংস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ এপ্রিল ২০২৬ ১৫:৩০

কুমিল্লা: কুমিল্লায় কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের উদ্যোগে আমদানি নিষিদ্ধ, অবৈধ এবং ব্যবহার অনুপযোগী বিপুল পরিমাণ পণ্য ধ্বংস করা হয়েছে। সংশ্লিষ্ট আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে প্রায় চার কোটি টাকা মূল্যের এসব মালামাল ধ্বংস করা হয়, যা জনস্বাস্থ্য ও নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে কুমিল্লা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের তত্ত্বাবধানে এ ধ্বংস কার্যক্রম পরিচালিত হয়। ধ্বংসকৃত পণ্যের তালিকায় ছিল প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ফেরত আসা ব্যবহার অনুপযোগী শাড়ি ও থ্রি-পিস, মেয়াদোত্তীর্ণ বিভিন্ন খাদ্যসামগ্রী, সীমান্তরক্ষী বাহিনী বিজিবি কর্তৃক জব্দ করা আমদানি নিষিদ্ধ আতশবাজি, অবৈধ ওষুধ এবং আইএমই নম্বরবিহীন ব্যবহৃত ও খোলা মোবাইল ফোন।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের যুগ্ম কমিশনার নিতিশ বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক, ১০ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম এবং জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার জাহান।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অবৈধ ও ঝুঁকিপূর্ণ পণ্যের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বাস্থ্য সুরক্ষা, ভোক্তাদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বাজারে অবৈধ পণ্যের বিস্তার রোধে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

তারা আরও বলেন, আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের মাধ্যমে এ ধরনের অভিযান জোরদার করা হলে বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হবে এবং সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি পাবে।

এ বিষয়ে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের যুগ্ম কমিশনার নিতিশ বিশ্বাস বলেন, আইন প্রয়োগকারী সংস্থার বিভিন্ন অভিযানে অবৈধ ও নিষিদ্ধ এবং মেয়াদ বিহীন পণ্য যেগুলো নিলাম করা যায়না। সে পণ্য গুলো ধ্বংস করা হচ্ছে। আইনি পক্রিয়া শেষ করে আজকে এ পণ্যগুলো ধ্বংস করা হচ্ছে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

টিসিবি'র কার্ড: কারা ও কীভাবে পাবেন
৩০ সেপ্টেম্বর ২০২৬ ১২:০৩

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০১
৩০ সেপ্টেম্বর ২০২৬ ১১:৫৯

আজ জাতীয় কন্যা শিশু দিবস
৩০ সেপ্টেম্বর ২০২৬ ১১:২১

আরো

সম্পর্কিত খবর