ঢাকা: রোডক্র্যাশে প্রতিরোধযোগ্য প্রাণহানি ও গুরুতর আঘাত কমাতে দ্রুত একটি সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান জানিয়েছন সংসদ সদস্য, নীতিনির্ধারক, সড়ক নিরাপত্তা বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা। তারা বলেছেন, নিরাপদ সড়ক অবকাঠামো, নিয়ন্ত্রত গতিসীমা, নিরাপদ যানবাহন, দায়িত্বশীল সড়ক ব্যবহার এবং দুর্ঘটনা-পরবর্তী দ্রুত জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে সমন্বিত উল্লেগ প্রয়োজন।
রোববার (১৫ নভেম্বর) বিশ্ব রোডক্র্যাশে নিহত ও আহত ব্যক্তিদের স্মরণ দিবস উপলক্ষে রাজধানীর সিরডাপ মিলনায়ন্ত্রনে আয়োজিত এক আলোচনা সভায় তারা এসব কথা বলেন। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলঙ্গশ যৌথভাবে এ সভার আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেন, রোডক্র্যাশে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে সরকার একটি সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের প্রতিশ্রুতি দিয়েছে। এ আইন কার্যকর হলে দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত উদ্ধার ও জরুরি চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি উদ্ধারকাজে এগিয়ে আসা ব্যক্তিদের আইনি সুরক্ষা দেওয়া সম্ভব হবে। তিনি আরও বলেন, পরিবহন শ্রমিকদের নিয়মিত প্রশিক্ষণ, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে রোডক্র্যাশে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সরকারি ট্রাস্ট ফান্ডের সহায়তার বিষয়টি জানাতে হবে, যাতে তারা জানতে পারে এবং সময়মত যথাযথ সহায়তা পান।
সভায় বক্তারা বলেন, রোডক্র্যাশ কেবল সড়ক বা পরিবহন খাতের সমস্যা নয়; এটি জনস্বাস্থ্য, অর্থনীতি ও উন্নয়নের জন্যও বড় চ্যালেঞ্জ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বিশ্বে প্রতিবছর প্রায় ১১ লাখ ৯০ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যান। প্রতিদিন গড়ে তিন হাজারের বেশি মানুষের মৃত্যু হয়। ৫ থেকে ২৯ বছর বয়সীদের মৃত্যুর অন্যতম প্রধান কারণ রোডক্র্যাশ। এসব মৃত্যুর ৯২ শতাংশই ঘটে নিম্নও মধ্যম আয়ের দেশগুলোতে।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের রোড সেফটি প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ ওয়ালী নোমান। তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের সড়ক নিরাপত্তাবিষয়ক ২০২৩ সালের প্রতিবেদনের তথ্য অনুযন্ত্রী, ২০১০ থেকে ২০২১ সালের মধ্যে বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার ২৩ শতাংশ বেড়েছে। অন্যদিকে ইউরোপীয় অঞ্চলে এই সময়ে মৃত্যুর হার ৩৬ শতাংশ কমেছে। যথাযথ নীতি, আইন, নিরাপদ অবকাঠামো ও কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সড়কে প্রাণঞ্জনি কমানো সম্ভব।
মূল প্রবন্ধে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) তথ্য তুলে ধরে বলা হয়, দেশে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ২৫৩ সালে ৫ হাজার ৩০৫, ২০২৪ সালে ৫ হাজার ৪৮০ এবং ২০২৫ সালে ৫ হাজার ৪৮৯। এ পরিস্থিতি মোকাবিলায় নিরাপদ সড়ক ব্যবস্থার পাঁচটি গুরুত্বপূর্ণ উপাদান (নিরাপদ সড়ক অবকাঠামো, নিরাপদ যানবাহন, নিরাপদ গতিসীমা, নিরাপদ সড়ক ব্যবহারকারী এবং দুর্ঘটনা-পরবর্তী কার্যকর সেবা) নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়।
প্রবন্ধে আরও বলা হয়, বাংলাদেশে রোডক্র্যাশের কারণে হাসপাতালগুলোর ওপর উল্লেখযোগ্য চাপ তৈরি হচ্ছে। ২০২৪ সালর Estimating Hospital Burden of Road Traffic Injuries in Bangladesh গবেষণার তথ্য অনুযায়ী, হাসপাতালের মোট শয্যার গড়ে ১৬ দশমিক ২ শতাংশ রোডক্র্যাশে আহত রোগীদের চিকিৎসায় ব্যবহৃত হয়। একজন আহত রোগীকে গড়ে ১৬ দিন হাসপাতালে থাকতে হয়। এ সময়ে সরকারি ব্যয় বাদে ব্যক্তি পর্যায়ে রোগীপ্রতি গড়ে ৩১ হাজার ৬৮৩ টাকা খরচ হয়। এর মধ্যে গ্রেগ নির্ণয়, ওষুধ, অস্ত্রোপচার, শয্যা, যাতায়াত এবং রোগীর সঙ্গে থাকা ব্যক্তির খাবার ও আবাসনের ব্যয় অন্তর্ভুক্ত।
অনুষ্ঠানে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের প্রধান অধ্যাপক ডা. সোঙুল রেজা চৌধুরী বলেন, রোডক্র্যাশে মৃত্যু ও গুরুতর আঘাতের বড় অংশই প্রতিরোধযোগ্য। তাই দুর্ঘটনার পর চিকিৎসার পাশাপাশি দুষ্টনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। নিরাপদ সড়কব্যবস্থা নিশ্চিত করা গেলে প্রাণহানি কমানোর পাশাপাশি স্বাস্থ্যসেবার এর চাপও কমবে।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব মো. হাবিবুর রহমান খান বলেন, সড়ক দুর্ঘটনায় তাদের তিনজন প্রশিক্ষিত খুব স্বেচ্ছাসেবকের মৃত্যু মানবিক সহায়তা কার্যক্রমের জন্যও বড় ক্ষতি। গত ২৩ অক্টোবর ফরিদপুরের মধুখালী-কানাইপুর সড়কে অ্যাম্বুলেন্স ও বাসের সংঘর্ষে নূর মোহাম্মদ আরিক, মোহাম্মদ রাব্বি হোসেন ও তামান্না তাবাসসুম ঐশী নিহত হন। তাঁরা একটি ভিবিডি কার্যক্রমে অংশ নিয়ে মাগুরায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। প্রতিটি গুরুতর দুর্ঘটনার যথাযথ তদন্ত, দায় নির্ধারণ এবং দুঘটকর পর দ্রুত উদ্ধার ও চিকিৎসাসেবা নিশ্চিত করা জরুরি। রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবক নেটওয়ার্ক এ কাজে সহায়তা করতে পারে।
বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শরাফ উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থার দায়িত্ব ও ভূমিকা স্পষ্ট করে একটি সমন্বিত আইন প্রয়োজন। একই সঙ্গে জাতীয় পর্যায়ে নির্ভরযোগ্য রোডক্র্যাশ তথ্যব্যবস্থা গড়ে তুলতে হবে। হেলমেট, সিটবেল্ট ও শিশুদের জন্য বিশেষ সুরক্ষা সরঞ্জামের মতো যাম্ববাহনের নিরাপত্তা উপকরণের মান নিশ্চিত করা এবং বাজারে এগুলোর মান নিয়ন্ত্রণেও কার্যকর নজরদারি প্রয়োজন।
সভায় সভাপতিত্ব করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক খন্দকার আব্দুল আউয়াল রিজভী। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) পরিচালক (রোড সেফটি) মো. জিয়াউর রহমান এবং গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের কান্ট্রি কো-অর্ডিনেটর ডা. মো. শরিফুল আলম। এ ছাড়া সড়ক নিরাপত্তা বিশেষজ্ঞ তাইফুর রহমান বক্তব্য দেন।
বক্তারা বলেন, জাতিসংঘের গ্লোবাল প্ল্যান ফর দ্য সেকেন্ড ডিকেড অব অ্যাকশন ফর রোড সেফটি ২০২১-২০৩০-এর লক্ষ্য অনুযায়ী ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যু ও আহতের সংখ্যা ৫০ শতাংশ কমিয়ে আনতে হবে। এ লক্ষ্য অর্জনে বাংলাদেশে সেফ সিস্টেম অ্যাপ্রোচ বাস্তবায়ন, সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন, সংশ্লিষ্ট সংস্থাগুলোর জবাবদিহি নিশ্চিত এবং দুর্ঘটনা-পরবর্তী উদ্ধার ও চিকিৎসাব্যবস্থা শক্তিশালী করা জরুরি। সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার, আইন প্রয়োগকারী সংস্থা, পরিবহন খাত, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এবং নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।