Wednesday 13 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রিজার্ভ বেড়ে ৩৪.৮৭ বিলিয়ন ডলার

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ এপ্রিল ২০২৬ ২০:৪৩ | আপডেট: ১৬ এপ্রিল ২০২৬ ০৯:০২

ঢাক‌া: দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে সামান্য বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ ব্যাংক-এর সর্বশেষ তথ্য অনুযায়ী, ১৫ এপ্রিল দেশের মোট (গ্রস) রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪.৮৭ বিলিয়ন মার্কিন ডলার।একই সময়ে আন্তর্জাতিক মানদণ্ড BPM6 অনুযায়ী রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩০.২০ বিলিয়ন মার্কিন ডলার।

বুধবার (১৫ এপ্রিল) বাংলা‌দেশ ব্যাং‌কের মুখপাত্র আরিফ হো‌সেন খান এ তথ্য জানান।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র জানায়, রেমিট্যান্স প্রবাহ ও রপ্তানি আয়ের ইতিবাচক ধারা অব্যাহত থাকায় রিজার্ভে এই বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। এর আগে ১৩ এপ্রিল রিজার্ভ ছিল কিছুটা কম, ফলে সাম্প্রতিক এই উত্থান বৈদেশিক খাতের স্থিতিশীলতার ইঙ্গিত দিচ্ছে।

বিজ্ঞাপন

বিশ্লেষকরা বলছেন, আমদানি ব্যয়, বৈদেশিক ঋণ পরিশোধ এবং ডলারের বাজার পরিস্থিতির ওপর আগামী দিনে রিজার্ভের গতিপ্রকৃতি অনেকটাই নির্ভর করবে। তবে বর্তমান প্রবৃদ্ধি অর্থনীতির জন্য স্বস্তিদায়ক হিসেবে বিবেচিত হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা আশা করছেন, প্রবাসী আয়ের ধারাবাহিকতা বজায় থাকলে এবং রফতানি আয় আরও বাড়লে রিজার্ভে ইতিবাচক প্রবণতা অব্যাহত থাকবে।

সারাবাংলা/এসএ/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর