Friday 17 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামায়াতের চেয়ে বেশি ত্যাগ কোনো দল স্বীকার করেনি: আজহারুল

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ এপ্রিল ২০২৬ ১১:৪৩

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম।

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি বলেছেন, জামায়াতে ইসলামীর চেয়ে বেশি ত্যাগ আর কোনো দল স্বীকার করেনি। জামায়াতের শীর্ষ ১১ জন নেতাকে বিচারিক হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে অনুষ্ঠিত হজ্জ যাত্রীদের গাইডলাইন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি হজ্জ যাত্রীদের কাছে দোয়া চেয়ে বলেন, আপনার আল্লাহর পবিত্র ঘরে গিয়ে দোয়া করবেন যাতে বাংলাদেশে দ্বীন কায়েমের মাধ্যমে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা হয়। তিনি বলেন, ইসলামী শাসন ব্যবস্থা ব্যতীত অন্য যত তন্ত্রমন্ত্র আছে সবগুলোই স্বৈরতন্ত্র। ফলে ক্ষমতাসীন দল ও ব্যক্তি স্বৈরাচার রূপে আবির্ভূত হয়।

বিজ্ঞাপন

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি বলেন, সামর্থ্যবান ব্যক্তির জন্য আল্লাহ হজ্জ ফরজ করেছেন। হজ্জ যেমনি ফরজ একইভাবে জমিনে দ্বীন কায়েম করাও ফরজ। হজ্জের নির্দেশ যেভাবে কুরআন এবং হাদিসে রয়েছে একইভাবে দ্বীন কায়েমের নির্দেশও কুরআন এবং হাদিসে রয়েছে। মুমিন ব্যক্তি কোনো ফরজ বিধান বাদ দিতে পারে না। ঈমান আনার সঙ্গে সঙ্গে নামাজ, রোজা, যাকাত, হজ্জের মতো অন্য সকল ফরজ বিধান সমান ভাবে গুরুত্ব দিয়ে পালন করতে হবে।

ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল এমপি’র সভাপতিত্বে এবং সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি’র পরিচালনায় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের কাউন্সিল হলে অনুষ্ঠিত কর্মশালায় আরও বক্তব্য দেন তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ড. মাওলানা খলিলুর রহমান মাদানী, বিশিষ্ট ইসলামিক স্কলারস মুফতি আলী হাসান ওসামা, পল্টন বটতলা মসজিদের খতিব মাওলানা জাকারিয়া নুর। এছাড়াও হজ্জ যাত্রীদের মধ্য থেকে বক্তব্য রাখেন হিলফুল ফুজুল জামে মসজিদের খতিব মাওলানা এমদাদুল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী আমির হামজা ও শাহ মুহাম্মদ ফয়সাল। এছাড়াও কর্মশালায় হজ্জ গাইডলাইন প্রেজেন্টেশন করেন ইঞ্জিনিয়ার মঈনুল হক তানভীর।

সারাবাংলা/এমএমএইচ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর