Saturday 25 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিরোজপুরে নিষিদ্ধ কেমিক্যালে আইসক্রিম তৈরি, ১ লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ এপ্রিল ২০২৬ ১৭:০১

পিরোজপুর: পিরোজপুর সদর উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে এবং মানবদেহের জন্য ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করে আইসক্রিম উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়ে মালিককে ১ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৫ এপ্রিল) পিরোজপুর সদর উপজেলার রানীপুর এলাকায় অবস্থিত ‘রনি আইসক্রিম’ কারখানায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস. এম. আল-আমীন।

অভিযান সূত্রে জানা যায়, সম্পূর্ণ অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে আইসক্রিম উৎপাদন করা হচ্ছিল। একই সঙ্গে মানবদেহের জন্য ঝুঁকিপূর্ণ ও নিষিদ্ধ কেমিক্যাল ব্যবহার করে এসব আইসক্রিম বাজারজাত করা হচ্ছিল, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হিসেবে বিবেচিত। এ অপরাধে কারখানার মালিক মোহাম্মদ রাকিবকে (২২) এক লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বিজ্ঞাপন

অভিযানে প্রসিকিউশন দাখিল করেন পিরোজপুর পৌরসভার সেনিটারি ইন্সপেক্টর মো. রুহুল আমীন সরদার।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর