Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ডেমরা থেকে ৬ লাখ টাকার গাঁজাসহ পিকআপ জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ এপ্রিল ২০২৬ ১৯:৫৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর ডেমরার সারুলিয়া বাজার এলাকা থেকে ৬ লাখ টাকার ২০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

শনিবার (২৫ এপ্রিল) সন্ধায় র‌্যাব-১০ এর সিনিয়র সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, শনিবার সকালে সাড়ে ৯টায় ডেমরা থানাধীন সারুলিয়া বাজার এলাকা থেকে বিপুল পরিমাণ মাদকসহ মাদক চক্রের ৩ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। গ্রেফতাররা হলো- বরিশালের মুলাদির সারোয়ার হোসেন (৪২), কুমিল্লার মেঘনার রুবেল হোসেন (৩৮) ও ভোলার দক্ষিণ আইছার ফরহাদ হোসেন (২৬)। এসময় তাদের থেকে ২০ কেজি গাঁজা বহনে ব্যবহৃত একটি পিকআপ এবং মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ৫৮৭৫ টাকা উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

মো. আনোয়ার হোসেন বলেন, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ডেমরাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডেমরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার জন্য গ্রেফতারদের হস্তান্তর করা হয়েছে।

তিনি বলেন, র‌্যাব-১০ মাদক নির্মূল অভিযানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

সারাবাংলা/এমএইচ/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর