Thursday 11 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেমরায় গাড়ির চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
১১ জুন ২০২৬ ১৫:০৩ | আপডেট: ১১ জুন ২০২৬ ১৬:০৪

সড়ক দুর্ঘটনা। প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর ডেমরায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক যুবক (৩০) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ জুন) সকাল ৭টার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টার পুলিশ বক্সের বিপরীত পাশে এক্সপ্রেসওয়ের ওপর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) শীতল কুমার জানান, ভোরে যেকোনো সময় কোনো এক যানবাহনের চাকায় পিষ্ট হয়ে ওই যুবক নিহত হন। খবর পেয়ে সকালে মরদেহটি উদ্ধার করি। তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তার আনুমানিক বয়স হবে ৩০ বছর। ওই যুবকের পড়নে ছিল কালো রঙের শার্ট ও প্যান্ট।

মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর