Monday 27 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রূপগঞ্জের ৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় ২ শিক্ষার্থী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ এপ্রিল ২০২৬ ২০:১২ | আপডেট: ২৬ এপ্রিল ২০২৬ ২২:০৪

প্রতীকী ছবি

ঢাকা: রূপগঞ্জের ৩০০ ফিট এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই কলেজশিক্ষার্থী সাব্বির হোসেন (২৩) ও রিফাত আহমেদ(২০) নিহত হয়েছেন।

রোববার (২ এপ্রিল) দুপুর ১টার দিকে রূপগঞ্জ ৩০০ ফিট সড়কের জলসিঁড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থান বিকেল ৪টার দিকে মারা যায় রিফাত ও সন্ধ্যা ৬টার দিকে সাব্বিরের মৃত্যু হয়।

দু’জনকে হাসপাতালে নিয়ে আসা পথচারী শরিফুল ইসলাম ও মনির হোসেন জানান, দুপুরে ৩০০ ফিট রাস্তার জলসিঁড়ি এলাকায় একটি প্রাইভেটকার ইউটার্ন করছিল। এমন সময় মোটরসাইকেলটি এসে প্রাইভেটকারের সঙ্গে সজোরে ধাক্কা দেয়। এতে দুই আরোহী ছিটকে দূরে গিয়ে পড়ে। দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান অবস্থার অবনতি হলে তাদের ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করা হয়। ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় দুজন মারা যায়।

বিজ্ঞাপন

এদিকে নিহত রিফাতের মা আকলিমা আক্তার জানান, তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার শেখেরকান্দি ভুইয়া বাড়ি। একই গ্রামে বাড়ি সাব্বিরের। তারা দু’জন বন্ধু। রিফাত বাঞ্ছারামপুর ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। সাব্বির খিলগাঁও মডেল কলেজের ১ম বর্ষে পড়াশুনা করতো। সকালে নারায়ণগঞ্জ ভুলতা গাউছিয়া যাবে বলে বাড়ি থেকে বের হয়েছিল রিফাত। এর পর আর তাদের সঙ্গে পরিবারের যোগাযোগ হয়নি। দুপুরের পর ফোনে দুর্ঘটনার খবর জানতে পারেন তারা। এর পর গ্রাম থেকে ঢাকায় আসেন।

সাব্বিরের বাবার নাম আমির হোসেন। সে খিলগাঁও এলাকাতে থাকতো। আর রিফাতের বাবার নাম মৃত নুর ইসলাম। মোটরসাইকেলটি রিফাতের।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর