Thursday 29 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ অক্টোবর ২০২৬ ১৪:০৯

‎‎বরিশাল: নগরীতে দ্রুত গতির মোটরসাইকেলের ধাক্কায় সজল কুমার চক্রবর্তী (৬০) নামে এক আইনজীবী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী আহত হয়েছেন।
‎
‎বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে নগরীর সদর রোডের জগন্নাথ মন্দিরের সামনে দুর্ঘটনাটি ঘটে।
‎
‎সজল কুমার চক্রবর্তী বরিশাল জেলা আইনজীবী সমিতির সদস্য এবং নগরীর কালীবাড়ি রোড এলাকার দক্ষিণা রঞ্জন চক্রবর্তীর ছেলে।

নিহতের সহকর্মী ও পুলিশ জানায়, আজ সকালে বাসা থেকে হাঁটতে বের হন সজল। তিনি সদর রোডের জগন্নাথ মন্দিরে যান। সেখান থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে দ্রুতগতির মোটরসাইকেল এসে তাকে ধাক্কা দেয়। এতে সজল এবং মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন।

বিজ্ঞাপন

‎এসময় মন্দিরের আশপাশে থাকা লোকজন ও পুলিশ আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সজলের মৃত্যু হয়।

বরিশাল কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সকাল ৮টা ৫ মিনিটে আইনজীবী সজল কুমার চক্রবর্তীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর