Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বৃষ্টির মধ্যেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

সিনিয়র করেসপন্ডেন্ট
২৯ এপ্রিল ২০২৬ ১১:৩৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: সকাল থেকে রাজধানী ঢাকায় মুষলধারে বৃষ্টিপাত অব্যাহত থাকলেও নগরীর বায়ুর মান উন্নত হয়নি।

বুধবার (২৯ এপ্রিল) আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের দেওয়া তথ্য অনুযায়ী, ঢাকার বাতাস বর্তমানে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে।

নিয়মিত বায়ুমান পর্যবেক্ষণকারী এই প্রতিষ্ঠানের তথ্যমতে, ঢাকা আজ বিশ্বের দূষিত শহরের তালিকায় ১৩৭ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, কোনো শহরের বায়ুর মান যখন ১০১ থেকে ১৫০ স্কোর পর্যন্ত থাকে, তখন তা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। আজ ইরাকের বাগদাদ ১৬৪ স্কোর নিয়ে তালিকার শীর্ষে এবং ইন্দোনেশিয়ার জাকার্তা ১৬৩ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। এই দুই শহরের বায়ুর মান সাধারণ মানুষের জন্যই ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য হচ্ছে। ঢাকার বর্তমান দূষণ পরিস্থিতি শিশু, প্রবীণ ও দীর্ঘস্থায়ী অসুস্থতায় ভুগছেন এমন ব্যক্তিদের জন্য বিশেষ স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।

বিজ্ঞাপন

সাধারণত বায়ুর গুণগত মান নির্ধারণে পিএম ১০ ও পিএম ২.৫ বস্তুকণা, নাইট্রোজেন ডাই-অক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাই-অক্সাইড এবং ওজোনের উপস্থিতিকে ভিত্তি ধরা হয়। বায়ুদূষণ সব বয়সী মানুষের জন্যই ক্ষতিকর হলেও শিশু, অসুস্থ ব্যক্তি, বয়োজ্যেষ্ঠ এবং অন্তঃসত্ত্বাদের ক্ষেত্রে এটি বেশি মারাত্মক প্রভাব ফেলতে পারে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা এমন পরিস্থিতিতে সংবেদনশীল গোষ্ঠীর সদস্যদের বাড়ির ভেতরে থাকার পরামর্শ দেন এবং অন্যান্যদেরও বাইরের কার্যক্রম সীমিত রাখার আহ্বান জানান। মেগাসিটি ঢাকার বায়ুমান দীর্ঘ সময় ধরেই উদ্বেগজনক পর্যায়ে রয়েছে, যা জনস্বাস্থ্যের ওপর নিয়মিত চাপ সৃষ্টি করছে।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর