Sunday 21 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক মন্ত্রী মোশাররফের ব্যাংক হিসাব ও এফডিআর জব্দের নির্দেশ

স্টাফ করেসপন্ডেট
২৯ এপ্রিল ২০২৬ ১৭:০০ | আপডেট: ২৯ এপ্রিল ২০২৬ ১৯:৪৭

সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন – ছবি : সংগৃহীত

ঢাকা: সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের ব্যাংক হিসাব, সঞ্চয়পত্র ও এফডিআর (ফিক্সড ডিপোজিট রিসিপ্ট) অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (২৯ এপ্রিল) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ (ভারপ্রাপ্ত) মো. আলমগীর এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপসহকারী পরিচালক সাবিকুন নাহার আদালতে দাখিল করা আবেদনে জানান, তদন্তে খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ প্রায় ৩৫ কোটি ১৮ লাখ টাকার সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে।

এছাড়া তার ব্যাংক হিসাবের মাধ্যমে প্রায় ৯৯ কোটি ২১ লাখ টাকার লেনদেনের পাশাপাশি ১১ লাখ ৩৩ হাজার মার্কিন ডলারের সন্দেহজনক লেনদেনের তথ্যও উঠে এসেছে।

বিজ্ঞাপন

আবেদনে আরও উল্লেখ করা হয়, এবি ব্যাংকের মতিঝিল শাখায় তার নামে থাকা ৮৭টি এফডিআরে বর্তমানে প্রায় ২৭ কোটি ৭ লাখ টাকা জমা রয়েছে। একই ব্যাংকের প্রিন্সিপাল শাখায় ১২টি ওয়েজ আর্নারস বন্ডে রয়েছে প্রায় ১ কোটি ২৪ লাখ টাকা। এছাড়া জনতা ব্যাংক, এবি ব্যাংক ও ন্যাশনাল ব্যাংকের বিভিন্ন হিসাবে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ জমা রয়েছে।

দুদক জানিয়েছে, এসব অর্থ পাচার বা অন্যত্র স্থানান্তরের আশঙ্কা থাকায় তাৎক্ষণিকভাবে হিসাবগুলো অবরুদ্ধ করা জরুরি হয়ে পড়েছে। আদালত সেই আবেদন বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট সম্পদ ফ্রিজ করার নির্দেশ দেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর