Thursday 07 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদ আনন্দ বাড়াতে ভিভোর আকর্ষণীয় অফার

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ মে ২০২৬ ১৯:১১ | আপডেট: ৬ মে ২০২৬ ২০:২৪

– ছবি : সংগৃহীত

ঢাকা: আসন্ন ঈদ-উল-আজহা উপলক্ষ্যে ভিভো নিয়ে এসেছে এক বিশেষ ঈদ অফার— ‘ঈদের সেরা ডিল, ভিভো-তে ফুল ফিল’! গ্রাহকদের ঈদের আনন্দকে আরও রঙিন এবং আনন্দময় করে তুলতেই এ ক্যাম্পেইনটি চালু করা হয়েছে

আজ বুধবার (৬ মে) থেকে শুরু হওয়া এ অফারটি চলবে আগামী ২৮ মে পর্যন্ত। অর্থাৎ, পুরো ২৩ দিন জুড়ে গ্রাহকরা এ ক্যাম্পেইনের সুবিধাগুলো উপভোগ করতে পারবেন।

ক্যাম্পেইনের আওতায় ঈদের কেনাকাটায় নির্দিষ্ট কিছু ভিভো স্মার্টফোন কিনেই পাবেন এক্সক্লুসিভ লাকি ড্র-তে অংশ নেওয়ার সুযোগ। যেখানে আছে দারুণ সব প্রিমিয়াম লাইফস্টাইল রিওয়ার্ড।

ক্যাম্পেইনের গ্র্যান্ড প্রাইজ হিসেবে থাকছে পোর্টেবল পাওয়ার স্টেশন। এছাড়াও থাকছে ডিপ ফ্রিজ, মাইক্রোওভেন, ডব্লিউ১ এসই স্মার্টওয়াচ, রিরো এস৯০ পাওয়ার ব্যাংক এবং ২ বছরের ওয়ারেন্টি সুবিধা। যা, প্রতিটি কেনাকাটায় বাড়তি আনন্দ যোগ করবে।

বিজ্ঞাপন

ভিভো ওয়াই২১ডি, ওয়াই৩১ডি, ভি৭০ এফই, ভি৭০ এবং এক্স৩০০ প্রো- এই মডেলগুলো কিনলেই মিলবে লাকি ড্র-এর সুযোগ। গ্রাহকদের নিত্যদিনের চাহিদার কথা মাথায় রেখে নির্ভরযোগ্য এই স্মার্টফোনগুলোতে অফারগুলো রাখা হয়েছে।

লাকি ড্র-এর আওতায়, ওয়াই৩১ডি মডেলটি কিনলে নিশ্চিত উপহার হিসেবে থাকছে একটি ডব্লিউ ওয়ান এসই স্মার্টওয়াচ। সেই সাথে লাকি ড্র-তে অংশ নিয়ে আরও বড় কোনো পুরস্কার জিতে নেওয়ার বাড়তি সুযোগ তো থাকছেই।

শুধু উপহার নয়, কানেক্টিভিটি সুবিধা বাড়াতে গ্রামীণফোনের সঙ্গে যৌথভাবে বিশেষ ইন্টারনেট সুবিধা দিচ্ছে ভিভো। ওয়াই০৫, ওয়াই১১ডি, ওয়াই২১ডি, ওয়াই৩১ডি, ভি৬০ লাইট, ভি৭০ এফই এবং ভি৭০ মডেল কিনলে গ্রাহকরা পাবেন ৭ দিনের জন্য ৫ জিবি ইন্টারনেট ফ্রি। যা, উৎসবের সময় স্মুথ ডিজিটাল অভিজ্ঞতা নিশ্চিত করবে।

এছাড়া মাইজিপি অ্যাপে থাকছে এক্সক্লুসিভ ডাটা অফার- ২৯৮ টাকায় ৩০ দিনের জন্য ৪০ জিবি এবং ৯৯ টাকায় ৭ দিনের জন্য ১০ জিবি ইন্টারনেট। নতুন ভিভো স্মার্টফোনে মাইজিপি অ্যাপে লগইন করলে এই অফারগুলো ৬ মাস পর্যন্ত একাধিকবার উপভোগ করা যাবে।

দেশব্যাপী অনুমোদিত ভিভোর আউটলেট থেকে নির্দিষ্ট সময়ের জন্য এই অফারগুলো পাওয়া যাবে।

সারাবাংলা/এসআর