Saturday 19 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাগেরহাটে জুস কেনাকে কেন্দ্র করে দোকানদারকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ মে ২০২৬ ১৫:৩৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাগেরহাট: বাগেরহাটের চিতলমারীতে জুস কেনাকে কেন্দ্র করে মো. মুজাহিদুল ইসলাম (৪০) নামে এক দোকানদার কে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৭ মে) সকালে উপজেলার হিজলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. মুজাহিদুল ইসলাম উপজেলার হিজলা গ্রামের ছরোয়ার মোল্লার ছেলে ও অভিযুক্ত বাইজিদ একই গ্রামের বাদশা শেখের ছেলে।

চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, বাগেরহাটের চিতলমারীর হিজলা এলাকায় মুজাহিদুল ইসলামের দোকান থেকে বাইজিদ নামের এক যুবক জুস কেনাকে কেন্দ্র করে তর্কে জড়ায়। এর এক পর্যায়ে কিছু বুঝে ওাঠার আগেই অভিযুক্ত বাইজিদ কাচি দিয়ে মুজাহিদুল ইসলাম কুপিয়ে গুরুতর জখম করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।

বিজ্ঞাপন

ঘটনার পর বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত বাইজিদের বাড়িঘরে ভাঙচুর চালিয়ে তাকে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় তাকে উদ্ধার করে আটক করে বলে জানান পুলিশ।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর