Thursday 07 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টোকিও মেট্রোপলিটনের ভাইস গভর্নরের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ মে ২০২৬ ১৮:৫৭

ঢাকা: টোকিও মেট্রোপলিটন গভর্নমেন্টের ভাইস গভর্নর মাৎসুমোতো আকিকোর সঙ্গে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান।

বৈঠকে উভয়পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেন। বিশেষ করে নগর ব্যবস্থাপনা, আধুনিক অবকাঠামো উন্নয়ন, দুর্যোগ মোকাবিলা এবং নাগরিক সেবার মানোন্নয়নে টোকিওর অভিজ্ঞতা ও সফলতা গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।

বিজ্ঞাপন

বৈঠকে ভাইস গভর্নর মাৎসুমোতো আকিকো টোকিওর ব্যবসা ও নগর ব্যবস্থাপনা, বন্যা ও ভূমিকম্প মোকাবিলা ব্যবস্থা, পরিবেশবান্ধব নগর পরিকল্পনা এবং বিশুদ্ধ পানি সরবরাহ ব্যবস্থাপনা সম্পর্কে বিরোধীদলীয় নেতাকে বিস্তারিত ব্রিফ করেন। তিনি বাংলাদেশের বড় বড় শহরগুলোতে এসব আধুনিক ও কার্যকর ব্যবস্থাপনা প্রয়োগের বিষয়ে পরামর্শ প্রদান করেন।

এ সময় জামায়াত আমির বাংলাদেশের নগর উন্নয়ন ও জনসেবামুখী কার্যক্রমে জাপানের অভিজ্ঞতা কাজে লাগানোর আগ্রহ ব্যক্ত করেন এবং এ বিষয়ে টোকিও মেট্রোপলিটন গভর্নমেন্টের আন্তরিক সহযোগিতা কামনা করেন। ভাইস গভর্নরও ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের আশাবাদ ব্যক্ত করেন।

পরে টোকিও শহরের আধুনিক নাগরিক সুবিধা, দুর্যোগ ব্যবস্থাপনা, পরিবহন ব্যবস্থা এবং স্মার্ট সিটি কার্যক্রম নিয়ে একটি তথ্যবহুল প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর