Wednesday 13 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনি ত্রুটি খুঁজতে কক্সবাজারে ইসি’র কর্মশালা

‎সিনিয়র করেসপন্ডেন্ট
১৩ মে ২০২৬ ২১:৪৫ | আপডেট: ১৩ মে ২০২৬ ২২:৩৯

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের চ্যালেঞ্জগুলো কীভাবে সমাধান করা যায়, তার উপায় খুঁজতে এবার কক্সবাজারে কর্মশালার আয়োজন করছে নির্বাচন কমিশন (ইসি)।

‎বুধবার (১৩ মে) ইসি কর্মকর্তারা গণমাধ্যমকে বিষয়টি জানান।

‎কর্মশালায় প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনসহ অন্য নির্বাচন কমিশনার, ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এবং সংস্থাটির কর্মকর্তারা অংশ নেবেন বলে জানা গেছে।

‎ইসি কর্মকর্তারা জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনে যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে এবং সেগুলোর সমাধানের উপায় কী হতে পারে, তা নিয়ে ইসির ১০টি প্রশাসনিক অঞ্চলে কর্মশালার আয়োজনের সিদ্ধান্ত হয়েছে।

‎এর অংশ হিসেবে চট্টগ্রাম অঞ্চলের কর্মশালা কক্সবাজারে অনুষ্ঠিত হবে। এতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিসহ স্থানীয় সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।

‎এ কর্মশালায় অংশগ্রহণের জন্য জারি করা ইসির চিঠি থেকে জানা যায়, বৃহস্পতিবার (১৪ মে) দুপুর ২টা ১০ মিনিটের ফ্লাইটে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হবেন প্রধান নির্বাচন কমিশনার ও অন্য চার নির্বাচন কমিশনার। একই ফ্লাইটে থাকবেন ইসির সিনিয়র সচিবও। কক্সবাজারে অবস্থিত ‘সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা’য় উঠবেন সবাই।

‎আগামী শুক্রবার (১৫ মে) থেকে ১৬ মে পর্যন্ত একই হোটেলে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬’-এর আলোকে লব্ধ অভিজ্ঞতা ও করণীয়’ শীর্ষক কর্মশালায় অংশ নেবেন ইসি কর্মকর্তারা। এরপর ১৬ মে বিকেলের ফ্লাইটে তারা ঢাকায় ফিরবেন।

বিজ্ঞাপন
‎সারাবাংলা/এনএল/এসআর